- ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিসিক অত্যন্ত সতর্ক : সিসিক প্রশাসক
- সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে : সিসিক প্রশাসক
- উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
- সিলেট সোসাইটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
- সাংবাদিক শহিদুল ইসলাম সোহেলের দুটি গণমাধ্যমে নতুন দায়িত্ব
- বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ছাত্র-জনতা ত্যাগ শিকারে প্রস্তুত রয়েছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ; এমপির বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ!
- মার্কিন চুক্তি বাতিলের দাবিতে ৩০ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট মশাল মিছিল
- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
» সড়ক নির্মাণ প্রকল্প পরিদর্শনকালে সিসিক প্রশাসক
প্রকাশিত: ১৫. আগস্ট. ২০২৬ | শনিবার
সম্প্রসারিত ওয়ার্ড সমূহে ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন করছি
নিউজ ডেস্কঃ
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সম্প্রসারিত ওয়ার্ডগুলোতে ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
কারণ নতুন ওয়ার্ডগুলো উন্নয়নের দিক থেকে পুরোনো ওয়ার্ডগুলোর তুলনায় অনেক পিছিয়ে রয়েছে।
পর্যায়ক্রমে এসব এলাকার অবকাঠামোগত উন্নয়ন করে মূল নগরের সমপর্যায়ে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের মুক্তিরচক এলাকায় সড়ক নির্মাণ প্রকল্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, পুরোনো ওয়ার্ডগুলোর মতো সম্প্রসারিত ওয়ার্ডগুলোতেও আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে চাই। এ লক্ষ্যেই নতুন সড়ক নির্মাণ সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, মুক্তিরচক এলাকায় সড়ক নির্মাণের আগে প্রয়োজনীয় মাটি ভরাট করা হয়েছে।
এরপর সড়কে সিসি ঢালাই দেওয়া হয়েছে। বর্তমানে এর ওপর আরসিসি ঢালাইয়ের কাজ চলছে।
যেসব স্থানে নতুন করে মাটি ভরাট করা হয়েছে, সেসব স্থানে সড়কের পাশে রিটেইনিং ওয়ালও নির্মাণ করা হয়েছে।
আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, ৩১ নম্বর ওয়ার্ডে প্রায় ২৫ কোটি টাকার উন্নয়ন কাজ বাস্তবায়নাধীন রয়েছে।
এসব প্রকল্পের মাধ্যমে সড়ক, ড্রেনেজ সহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন করা হচ্ছে।
নগরীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এই ওয়ার্ডের যেসব সড়কের উন্নয়নকাজ এখনো বাকি রয়েছে, পর্যায়ক্রমে সেগুলোও বাস্তবায়ন করা হবে।
সড়ক উন্নয়নের পাশাপাশি পর্যায়ক্রমে সড়কবাতি স্থাপনের কাজও করা হবে।
তিনি বলেন, পরিকল্পিত ও টেকসই উন্নয়নের মাধ্যমে সম্প্রসারিত ওয়ার্ডগুলোকে একটি আধুনিক ও জনবান্ধব এলাকায় পরিণত করতে চাই।
এ জন্য সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীর সহযোগিতাও প্রয়োজন।
উন্নয়নকাজ বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে সিসিকের সাবেক কাউন্সিলর নাজমুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী খায়রুল ইসলাম অপু, শাহগলি ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শিহাব আহমদ, তরুণ সংগঠক ফরহাদ, নয়ন, ফাহিম, শাহনুর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১৮৪ বার
সর্বশেষ খবর
- ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিসিক অত্যন্ত সতর্ক : সিসিক প্রশাসক
- সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে : সিসিক প্রশাসক
- উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
- সিলেট সোসাইটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর