- জৈন্তাপুরে কৃষক-শ্রমিকের জনপদে পৌরসভা নয়, ইউনিয়ন পরিষদই চান নাগরিকরা
- সড়ক নির্মাণ প্রকল্প পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- বাংলাদেশ ইকুয়ালিটি সোসাইটি সিলেটের উদ্যোগে ইলেকট্রিকসেলাই মেশিন ও ঘর মেরামতের জন্য চেক বিতরণ
- লামাকাজী ব্রিজে টোল আদায় বন্ধ সহ ৫ দফা দাবি
- নৃশংস খুনের শিকার সাত্তার-সুরাইয়া দম্পতির বাসায় প্রবাসী কল্যাণমন্ত্রী
- বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর উদ্যোগে দাখিল ও এসএসসি কৃতী সংবর্ধনা
- চা শ্রমিকদের ৮ দফা দাবি; বিশেষ তদন্ত টিম গঠনের কথা জানালেন শ্রমমন্ত্রী
- পিডিবি বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে সিলেট জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়
- আগুনে সর্বস্বান্ত ব্যবসায়ীদের পাশে এমপি এমরান চৌধুরী
- সিলেটের কৃষির সম্ভাবনা কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে : খন্দকার মুক্তাদির
» বাংলাদেশ ইকুয়ালিটি সোসাইটি সিলেটের উদ্যোগে ইলেকট্রিকসেলাই মেশিন ও ঘর মেরামতের জন্য চেক বিতরণ
প্রকাশিত: ১৫. আগস্ট. ২০২৬ | শনিবার
নিউজ ডেস্কঃ
বাংলাদেশ ঈকোয়ালিটি সোসাইটি সিলেটের উদ্যোগে প্রতিবন্ধী ও তাদের পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে দু’টি পরিবারের মাঝে ইলেকট্রিক সেলাই মেশিন ও ঘর মেরামতের জন্য আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) নগরীর আখালিয়ার লেকসিটিস্থ বেস অফিসে বাংলাদেশ ইকুয়ালিটি সোসাইটির উদ্যোগে ও এবং মুসলিম চ্যারিটি আইডিইএ এর সহযোগিতায় এই চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রফিক।
বাংলাদেশ ঈকোয়ালিটি সোসাইটি সিলেটের নির্বাহী পরিচালক রুকসানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায়।
সমাজসেবী এম এ জব্বার শাহ এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিতি ছিলেন, মো. মনসুর আলম, মো. কবির উদ্দিন, জসিম উদ্দিন, মো. আব্দুশ শুকুর, নাছিমা বেগম, রোকেয়া আক্তার, হাসিনা বেগম, লিপি খান, রওশন আরা মুকুল, তানিয়া আক্তার ইতি, শাবানা বেগম, নাছিমা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে প্রতিবন্ধী পরিবারগুলোর টেকসই অর্থনৈতিক মুক্তি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ব্যবসা স্বাবলম্বী হওয়ার জন্য একজন মহিলাকে ১টি ইলেকট্রিক সেলাই মেশিন ও একটি দরিদ্র পরিবারকে ঘর মেরামতের জন্য আর্থিক অনুদানের চেক তুলে দেন প্রধান অতিথি-সহ অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রফিক বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সমাজের কোন বোঝা নন, বরং সঠিক সুযোগ ও পৃষ্ঠপোষকতা পেলে তারাও দেশের সম্পদ হতে পারেন।
সরকার তাদের অধিকার ও জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে।
সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা এবং সমাজের বিত্তবানদেরও তাদের পাশে এসে দাঁড়াতে হবে।
আজ এখানে যে ইলেকট্রিক সেলাই মেশিন এবং ঘর মেরামতের চেক দেওয়া হলো, তা এই অনগ্রসর পরিবারগুলোকে আত্মনির্ভরশীল হতে অনন্য ভূমিকা রাখবে।
তিতি বাংলাদেশ ঈকোয়ালিটি সোসাইটির এই ধরণের মানবিক উদ্যোগের ভুয়সী প্রশংসা করে এই সংগঠনের মত অন্যান্য সংগঠনকে মানব সেবামূলক কাজে এগিয়ে আসার আহবান জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৫ বার
সর্বশেষ খবর
- জৈন্তাপুরে কৃষক-শ্রমিকের জনপদে পৌরসভা নয়, ইউনিয়ন পরিষদই চান নাগরিকরা
- সড়ক নির্মাণ প্রকল্প পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- বাংলাদেশ ইকুয়ালিটি সোসাইটি সিলেটের উদ্যোগে ইলেকট্রিকসেলাই মেশিন ও ঘর মেরামতের জন্য চেক বিতরণ
- লামাকাজী ব্রিজে টোল আদায় বন্ধ সহ ৫ দফা দাবি
- নৃশংস খুনের শিকার সাত্তার-সুরাইয়া দম্পতির বাসায় প্রবাসী কল্যাণমন্ত্রী
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর