শিরোনামঃ-

» মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন

প্রকাশিত: ১১. আগস্ট. ২০২৬ | মঙ্গলবার


Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ
গ্রাহকদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবা প্রদান এবং ব্যাংকিং সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সিলেট নগরীর মেজরটিলার ইসলামপুর বাজারে পূবালী ব্যাংক পিএলসি শাহপরাণ গেইট শাখার উদ্যোগে ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইন এবং একটি সর্বাধুনিক ডিজিটাল ব্যাংকিং সেলফ সার্ভিস সেন্টার (ইলেকট্রনিক বুথ) উদ্বোধন করা হয়েছে।

Manual6 Ad Code

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বর্ণাঢ্য আয়োজনে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে পৃথকভাবে এই ক্যাম্পেইন এবং সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংক পিএলসি-এর সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-মহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান (সিলেট পূর্ব অঞ্চল) মো. ফজলুল কবির চৌধুরী।

অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসি শাহপরান গেইট শাখার ব্যবস্থাপক আদনান মাহমুদ চৌধুরী, এবি ব্যাংক পিএলসি ইসলামপুর উপশাখার ব্যবস্থাপক মো. আব্দুল মালিক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মো. আফতাব মিয়া-সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

প্রধান অতিথি সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেন, গ্রাহকদের ব্যাংকিং লেনদেন আরও সহজ, নিরাপদ ও দ্রুত করাই আমাদের মূল লক্ষ্য।

এই ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টার চালুর ফলে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকেরা ২৪ ঘণ্টা ক্যাশ জমা ও উত্তোলন সহ বিভিন্ন আধুনিক ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারবেন।

প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে গ্রাহকসেবা দোরগোড়ায় পৌঁছে দিতে পূবালী ব্যাংক সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইন নিয়ে তিনি বলেন, ভবিষ্যতের বাংলাদেশ হবে সম্পূর্ণ ক্যাশলেস।

আর সেই লক্ষ্যেই আমরা ইসলামপুর বাজারের ব্যবসায়ীদের এই আধুনিক লেনদেন ব্যবস্থার সাথে যুক্ত করছি।

‘বাংলা কিউআর’ ব্যবহারের মাধ্যমে ব্যবসায়ীরা এখন কোন ঝামেলা ছাড়াই সরাসরি ব্যাংকিং চ্যানেলে নিরাপদে টাকা গ্রহণ করতে পারবেন। পকেটে নগদ টাকা রাখার ঝুঁকি কমাতে এবং ডিজিটাল লেনদেনকে জনপ্রিয় করতে পূবালী ব্যাংক কাজ করে যাচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-মহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান (সিলেট পূর্ব অঞ্চল) মো. ফজলুল কবির চৌধুরী বলেন, ইসলামপুর বাজারে পূবালী ব্যাংকের এই ইলেকট্রনিক বুথ স্থাপনের ফলে ব্যবসায়ী সমাজ ও সাধারণ মানুষের সময় বাঁচবে এবং আর্থিক লেনদেন অনেক বেশি নিরাপদ হবে।

তিনি আরও বলেন, আর্থিক লেনদেনকে আরো বেশি নিরাপদ, দ্রুত ও সহজলভ্য করার লক্ষ্যে ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ একটি যুগান্তকারী উদ্যোগ।

অনেক সময় খুচরা টাকা বা ছেঁড়া নোট নিয়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে সমস্যা হয়, যা কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করার মাধ্যমে সহজেই দূর হবে। এই ক্যাশলেস  প্রযুক্তির মাধ্যমে ব্যবসায়ীদের লেনদেন আরও সহজ ও আধুনিক হবে।

পূবালী ব্যাংক পিএলসি শাহপরান গেইট শাখার ব্যবস্থাপক আদনান মাহমুদ চৌধুরী জানান, ইসলামপুর বাজার ও মেজরটিলা এলাকার ব্যবসায়ী এবং সাধারণ গ্রাহকদের দীর্ঘদিনের চাহিদা বিবেচনা করে এই ডিজিটাল বুথটি চালু করা হয়েছে।

অনুষ্ঠান শেষে ইসলামপুর বাজারের গ্রাহকদের মাঝে ‘বাংলা কিউআর’ কোড বিতরণ করেন অতিথিবৃন্দ।

Manual2 Ad Code

অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন, হাফেজ জাবের আহমদ এবং দোয়া পরিচালনা করেন মাওলানা শাহিদ আহমদ।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৩৩ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031