শিরোনামঃ-

» সিলেট অনলাইন প্রেসক্লাব-শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং এ্যওয়ার্ড পাচ্ছেন চার সাংবাদিক

প্রকাশিত: ২৯. জুলাই. ২০২৬ | বুধবার


Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট অনলাইন প্রেসক্লাব কর্তৃক প্রবর্তিত ও ঘোষিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চলতি বছরে প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়া ক্যাটাহরিতে “শহীদ শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং এ্যওয়ার্ড” পাচ্ছেন সিলেটে কর্মরত চারজন সাংবাদিক।

Manual2 Ad Code

তারা হলেন, দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান আব্দুল কাদের তাপাদার (প্রিন্ট মিডিয়া), সময় টেলিভিশন এর রিপোর্টার জয়ন্ত কুমার দাস (ইলেক্ট্রনিক মিডিয়া) ও চ্যানেল টোয়েন্টিফোর এর রিপোর্টার আজহার উদ্দিন শিমুল (ইলেক্ট্রনিক মিডিয়া) এবং বার্তা টোয়েন্টিফোর এর সিলেট প্রতিনিধি মো. মোশাহিদ আলী (অনলাইন মিডিয়া)।

Manual6 Ad Code

সিলেট অনলাইন প্রেসক্লাবের জুড়িবোর্ড প্রাপ্ত আবেদন সমূহ যাচাই-বাছাই শেষে জুলাই গণঅভ্যুত্থানকালীন ও পরবর্তী সময়ে প্রকাশিত/সম্প্রচারিত রিপোর্টিংয়ের জন্য চলতি বছরে শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং এ্যওয়ার্ডের জন্য এই চার জন সাংবাদিককে মনোনীত করেন।

সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য ও সিনিয়র সাংবাদিক আফতাব চৌধুরীর নেতৃত্বে জুরিবোর্ডের সদস্য হিসেবে ছিলেন, দৈনিক যুগান্তর এর সিলেট ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ ও মোহনা টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান আব্দুল আউয়াল চৌধুরী শিপার।

জুরিবোর্ডকে সার্বিক সহযোগিতা করেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ সাংবাদিক এটিএম তুরাব এর স্মৃতি রক্ষার্থে গত বছর থেকে সিলেট অনলাইন প্রেসক্লাব এই এওয়ার্ড চালু করেছে।

Manual6 Ad Code

প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত শুধুমাত্র পেশাদার সংবাদকর্মীদের এই এওয়ার্ড প্রদান করা হচ্ছে।

জুলাই গণঅভ্যুত্থান এর ১ম বর্ষপূর্তিতে এটি পেয়েছিলেন দৈনিক শ্যামল সিলেটের মাল্টিমিডিয়া রিপোর্টার আলী হায়দার সিদ্দিকী মিদুল।

২০২৬ সালে এওয়ার্ড প্রাপ্ত চার সাংবাদিকাকে আগামী ৩ আগস্ট সকাল সাড়ে ১১টায় সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে এই এ্যওয়ার্ড প্রদান করা হবে।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১০১ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031