শিরোনামঃ-

» বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ সিলেট গড়ে তুলতে হবে : সিসিক প্রশাসক

প্রকাশিত: ২৯. জুলাই. ২০২৬ | বুধবার

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি মোকাবিলায় বর্তমান সরকার দেশব্যাপী ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে।

সরকারের লক্ষ্য একটি সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলা। এই লক্ষ্য অর্জনে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষকে বেশি করে গাছ লাগাতে হবে।

বুধবার (২৯ জুলাই) হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে মুহিবুর রহমান একাডেমি প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক বলেন, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশের ভারসাম্য দিন দিন নষ্ট হচ্ছে।

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি তাপমাত্রা নিয়ন্ত্রণ, বায়ুদূষণ হ্রাস, জলাবদ্ধতা নিরসন এবং জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Manual7 Ad Code

তিনি বলেন, সিলেট সিটি কর্পোরেশন একটি গ্রিন অ্যান্ড ক্লিন সিলেট গড়তে কাজ করছে।

Manual8 Ad Code

নগরজুড়ে বৃক্ষরোপণ, সড়কের পাশে সবুজায়ন, খাল-ছড়া ও ড্রেন পরিষ্কার, উন্মুক্ত স্থান সংরক্ষণ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এই উদ্যোগ সফল করতে নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

Manual7 Ad Code

সবাই নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করলে অল্প সময়ের মধ্যেই সিলেট আরও সবুজ ও বাসযোগ্য নগরীতে পরিণত হবে।

হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আলী আকিক-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম-এর পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, কার্যনির্বাহী পরিষদের সদস্য আখতার হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো. মনির হোসেন, সিলেট জেলা সমবায় ইউনিয়ন লিমিটেডের সহ-সভাপতি শাহীন রানা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগঠক ও দেশ-বিদেশে শখের বাগান সিলেট জেলার কো-অর্ডিনেটর আতিক রাহি, মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান মহিবুর রহমান, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব আব্দুর রহমান রিপন, কমিউনিটি ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার মাহমুদুর রহমান, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আফজাল হোসেন, জালালিয়া সমাজকল্যাণ সংঘের সভাপতি আখতার হোসেন বেলাল, পায়রা সমাজকল্যাণ সংঘের উপদেষ্টা জাফর সাদেক, সিলেট জেলা সমবায় ইউনিয়ন লিমিটেডের সভাপতি সুশেন্দ্র সরকার, মহিবুর রহমান একাডেমির সিনিয়র শিক্ষক আব্দুস শহীদ চৌধুরী জিয়া, ১ নম্বর ওয়ার্ডের প্রবীণ মুরব্বি ইমরান আহমদ, মিয়া ফাজিলচিস্ত পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক এজহারুল হক চৌধুরী মন্টু, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মাওলা, মহিবুর রহমান একাডেমির ভাইস প্রিন্সিপাল ইমদাদ উদ্দিন, পায়রা সমাজকল্যাণ সংঘের সহ-সাধারণ সম্পাদক রিপন আহমদ, শাহজালাল ইয়ুথ ফোরামের সভাপতি মো. কামরুজ্জামান, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজির হোসেন, হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির উপদেষ্টা আজমল হোসেন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক সাহেব বক্স ও শোয়াইবুর রহমান রিয়াদ, কোষাধ্যক্ষ শরীফ আহমদ, সমিতির অফিস সহকারী প্রণয় বিশ্বাস ও ইমরান আহমদ, মুয়াজ্জিন কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, পায়রা সমাজকল্যাণ সংঘের সদস্য শাহিন আহমদ, মোহাম্মদ সাহাব ও মাহফুজুল আলম শাকিল।

সিলেট সদর উপজেলা সমবায় কার্যালয় এবং মুহিবুর রহমান একাডেমির সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

Manual2 Ad Code

অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ৩ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031