- যে কোন আর্থিক ক্রাইসিসে শক্ত অবস্থান নিয়ে পাশে থাকে পূবালী ব্যাংক : কয়েস লোদী
- চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- সিলেট অনলাইন প্রেসক্লাব-শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং এ্যওয়ার্ড পাচ্ছেন চার সাংবাদিক
- সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময়
- ‘জিন্দাবাজার ওভারসিজ সেন্টার ভাঙা ও লিজগ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, আরও ৬ মাসের ইনজাংশন; ব্যবসায়ীদের সন্তোষ প্রকাশ’
- জেলা প্রসাশকের সাথে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত
- ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজের বৃক্ষরোপণ কর্মসূচী
- বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ সিলেট গড়ে তুলতে হবে : সিসিক প্রশাসক
- এনসিপির প্রেস ব্রিফিংয়ে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা
- নজরুল একাডেমী সিলেটের নতুন কার্যকরী কমিটি গঠন সম্পন্ন
» এনসিপির প্রেস ব্রিফিংয়ে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা
প্রকাশিত: ২৯. জুলাই. ২০২৬ | বুধবার
বৃহস্পতি ও শুক্রবার পাঁচ উপজেলায় এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের পদযাত্রা
নিউজ ডেস্কঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের চলমান ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আগামী বৃহস্পতি ও শুক্রবার (৩০ ও ৩১ জুলাই) সিলেটের পাঁচটি উপজেলায় পদযাত্রা কর্মসূচী অনুষ্ঠিত করবে।
বুধবার (২৯ জুলাই) সিলেট নগরীর জেলরোডস্থ একটি হোটেলে আয়োজিত সংবা ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন, সিলেট জেলা এনসিপির আহবায়ক মো. জুনেদ আহমদ।
এতে উপস্থিত থাকবেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু, মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এমপি এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৩০ জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে কানাইঘাট ও ওসমানীনগর উপজেলায়। পরদিন ৩১ জুলাই কর্মসূচি অনুষ্ঠিত হবে কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায়।
এছাড়া ৩০ তারিখ সকাল গোলাপগঞ্জ পৌর অডিটরিয়ামে শহীদ পরিবারের সাথে মতবিনিময়, এরপর পাঁচ মাইল এলাকায় আহ্বায়কের বাসায় মধ্যাহ্নভোজ এর কথা রয়েছে।
জুলাই মাসজুড়ে দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই উপজেলা পর্যায়ের এ পদযাত্রার আয়োজন করা হয়েছে।
কর্মসূচি চলাকালে প্রশাসন সহযোগিতা কামনা করছেন স্থাথানীয় নেততৃবৃন্দ।
সংবাদ ব্রিফিংয়ে জুনেদ আহমদ বলেন, সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী দেশে কোন ধরনের মব সৃষ্টি হতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলোতে প্রশাসন রাজনৈতিক কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, সব রাজনৈতিক দলের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তা করতে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।
তিনি অভিযোগ করেন, সিলেটে সম্প্রতি হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রশাসন কার্যকর ভূমিকা রাখতে পারেনি।
রাজনৈতিক কর্মসূচি পালন প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার উল্লেখ করে তিনি বলেন, কোন দলের নেতাকর্মীদের ওপর হামলা বা ভয়ভীতি সৃষ্টি গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী।
এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং হবিগঞ্জের বিএনপির রাজনৈতিক নেতা জি কে গউসকে নিয়েও বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন জুনেদ আহমদ।
দলীয় প্রথীদের নাম ঘোষনা
এসময় সিলেট জেলা ও উপজেলা পর্যায়ে দলের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীদের নামও ঘোষণা করা হয়।
জেলা পর্যায়ের তালিকায় রয়েছেন, এনসিপি সিলেট জেলা আহ্বায়ক জুনেদ আহমদ, সদস্য সচিব কামরুল আরিফ, যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান খান, সিনিয়র সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলাল, সামসুল ইসলাম, নুরুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব সাদি জামালি এবং সদস্য আলমাস মিয়া ও সুয়েব আহমদ।
উপজেলা পর্যায়ে মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে রয়েছেন, উসমানীনগর উপজেলার হাজী মোসাহিদ আলী, কোম্পানীগঞ্জ উপজেলার উবায়েদ আহমেদ এবং গোয়াইনঘাট উপজেলার মনসুরুল হাসান।
এ ছাড়া উপজেলা পর্যায়ের অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা আহ্বায়ক সুমেল মিয়া, উসমানীনগর উপজেলা সদস্য সচিব মনিরুল সাকিব, গোলাপগঞ্জ উপজেলা আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, সিলেট সদর উপজেলা সহ-সাংগঠনিক সম্পাদক লায়েক আহমদ, বিশ্বনাথ উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম খলিলুল্লাহ, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুগ্ম সম্পাদক তানজিল আহমদ, সিলেট সদর উপজেলা সদস্য সচিব জাকির হোসেন এবং সিলেট সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক মো. সামসুল আলম।
এই সংবাদটি পড়া হয়েছে ৪ বার
সর্বশেষ খবর
- যে কোন আর্থিক ক্রাইসিসে শক্ত অবস্থান নিয়ে পাশে থাকে পূবালী ব্যাংক : কয়েস লোদী
- চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- সিলেট অনলাইন প্রেসক্লাব-শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং এ্যওয়ার্ড পাচ্ছেন চার সাংবাদিক
- সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময়
- ‘জিন্দাবাজার ওভারসিজ সেন্টার ভাঙা ও লিজগ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, আরও ৬ মাসের ইনজাংশন; ব্যবসায়ীদের সন্তোষ প্রকাশ’
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর