- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
- রেজাউল করিম নাচনকে সদস্য-সচিব করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন
- চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি
- চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন
- আইএইচটি সিলেটে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত
- অংশীজন সভার দ্বিতীয় দিনে আইএবি-র সঙ্গে মতবিনিময়কালে কয়েস লোদী
- পাসপোর্ট অফিসে সেবাগ্রহীতাদের অভিজ্ঞতা শুনলেন এমদাদ হোসেন
- সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ১১তম সম্মেলন সফলে প্রচার মিছিল
- তৈমুর হোসেন খান বিপুল মহামান্য রাষ্ট্রপতির এপিএস নিযুক্ত
- গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সাধারণ সভা ৯ সেপ্টেম্বর সফলের আহ্বান
» স্কলার্সহোম মেজরটিলা কলেজে সহ-পাঠ্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশিত: ২৪. জুলাই. ২০২৬ | শুক্রবার
শুধু ভালো ফল নয়, সফল হতে মানবিক মূল্যবোধও জরুরি : অধ্যক্ষ মো. ফয়জুল হক
নিউজ ডেস্কঃ
শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বের গুণাবলি ও মানবিক মূল্যবোধ বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে সহ-পাঠ্য প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বাংলা ও ইংরেজি ভার্সনের আয়োজনে সপ্তাহব্যাপী রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, বিতর্ক এবং নির্ধারিত বিষয়ে বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) কলেজের নিজস্ব অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনে বড় হতে হলে শুধু ভালো ফলাফল করলেই হবে না; সততা, শৃঙ্খলা, নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা এবং মানবিক মূল্যবোধও সমান গুরুত্বপূর্ণ। সহ-পাঠ্য কার্যক্রম এসব গুণ বিকাশের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম।
তিনি আরও যোগ করেন, বর্তমান পরিবর্তনশীল বিশ্বে কেবল একাডেমিক সাফল্য দিয়ে সবকিছু বিচার করা যায় না। আত্মবিশ্বাস, সৃজনশীলতা, দলগত কাজের সক্ষমতা এবং ইতিবাচক মানসিকতাই একজন শিক্ষার্থীকে ভবিষ্যতের সফল নাগরিক হিসেবে গড়ে তোলে।
তাই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীর নিয়মিত সহ-পাঠ্য কার্যক্রমে অংশ নিয়ে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো উচিত।
প্রতিযোগিতাগুলো মূলত জুনিয়র (ষষ্ঠ-অষ্টম শ্রেণি), ইন্টারমিডিয়েট (নবম-দশম শ্রেণি) এবং সিনিয়র (একাদশ শ্রেণি) এই তিনটি পৃথক বিভাগে সপ্তাহব্যাপী পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রতিটি বিভাগের সেরাদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, কলেজ শাখার একাডেমিক ইনচার্জ সিনিয়র প্রভাষক কাজী শাখাওয়াত হোসেন।
এ ছাড়া বক্তব্য রাখেন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মীর হোসাইন সরকার এবং ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান জাকারিয়া আল মামুন।
পুরো অনুষ্ঠানটির চমৎকার সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের প্রভাষক তোফায়েল আহমেদ শিহাব।
অনুষ্ঠানের শেষ পর্বে অধ্যক্ষ মো. ফয়জুল হক ও অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র হস্তান্তর করেন।
পরবর্তীতে এক আনন্দঘন পরিবেশে শিক্ষক, অভিভাবক ও বিজয়ী শিক্ষার্থীদের ফটোসেশনের মাধ্যমে দিনটির সমাপ্তি ঘটে।
কলেজ কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানচর্চার পাশাপাশি নৈতিকতা, নেতৃত্ব, ভাষা দক্ষতা এবং সৃজনশীল মেধার পূর্ণ বিকাশ নিশ্চিত করতে ভবিষ্যতেও এই ধরনের শিক্ষামূলক সহ-পাঠ্য কার্যক্রম নিয়মিত বজায় রাখা হবে।
এই সংবাদটি পড়া হয়েছে ১৩২ বার
সর্বশেষ খবর
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
- রেজাউল করিম নাচনকে সদস্য-সচিব করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন
- চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি
- চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন
- আইএইচটি সিলেটে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর