শিরোনামঃ-

» ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৪. জুলাই. ২০২৬ | শুক্রবার

Manual3 Ad Code

স্বাস্থ্যসেবায় অবদান রেখে আল-রাইয়ান হাসপাতাল রোগীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে : ডা. হোসাইন আহমদ

নিউজ ডেস্কঃ
আল-রাইয়ান হাসপাতালের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ডা. হোসাইন আহমদ বলেছেন, আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও অভিজ্ঞ চিকিৎসকদের সঠিক সিদ্ধান্তের মাধ্যমে আল-রাইয়ান হাসপাতাল আজ রোগী ও তাদের স্বজনদের মাঝে এক আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

আগামী দিনেও এই ধারাবাহিকতা বজায় রেখে সেবার মান আরও বাড়িয়ে সিলেটের সেরা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য।

তিনি বলেন, চিকিৎসা একটি মহান পেশা। ব্যবসা নয়, বরং সেবার মানসিকতা নিয়ে রোগীদের পাশে দাঁড়ানোই একজন চিকিৎসকের মূল দায়িত্ব।

আল-রাইয়ান হাসপাতাল সেই নীতি বজায় রেখে সিলেটের মানুষের দোরগোড়ায় মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে।

তিনি আরো বলেন, স্বাস্থ্যসেবায় অনন্য অবদান রেখে আল-রাইয়ান হাসপাতাল সিলেটের রোগীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

প্রতিষ্ঠার পর থেকেই আল-রাইয়ান হাসপাতাল বিশ্বস্ততা ও মানবিকতার সাথে উন্নত চিকিৎসাসেবা প্রদান করে আসছে।

Manual8 Ad Code

শুক্রবার (২৪ জুলাই) দুপুর ২টায় নগরীর মিরবক্সটুলাস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের মিলনায়তনে আয়োজিত আল-রাইয়ান হাসপাতাল সিলেটের ১৮তম বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Manual3 Ad Code

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার নজরুল হোসেনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, খলিলুর রহমান, মাসরুফ আহমদ মাসুক, ডক্টর আহমদ সুফিয়ান বিন রহমান, প্রিন্সিপাল আজাদুর রহমান, হাজী মো. আলমগীর, প্রিন্সিপাল রফিকুল ইসলাম, আহসান আহমদ খাঁন, আব্দুল কাইয়ুম, অধ্যাপক ডা. শিরীন বেগম, ডা. খালেদ হোসেন, মো. কুতুব উদ্দিন, ইমাম উদ্দিন সহ প্রতিষ্ঠানের অন্যান্য পরিচালক কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

Manual3 Ad Code

বার্ষিক সাধারণ সভায় হাসপাতালের গত বছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন করা হয়।

একই সাথে হাসপাতালের সার্বিক উন্নয়ন, সেবার পরিধি বৃদ্ধি এবং নতুন কিছু আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজনের বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১২৮ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930