শিরোনামঃ-

» সিলেট নগরীর থানায় থানায় জামায়াতের প্রচার মিছিল

প্রকাশিত: ২৪. জুলাই. ২০২৬ | শুক্রবার


Manual7 Ad Code

১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফলের আহ্বান

নিউজ ডেস্কঃ
গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে আগামী শনিবার আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশকে সামনে রেখে নগরীতে বিভিন্ন স্থানে পৃথক প্রচার মিছিল ও পথসভা করেছে সিলেট মহানগর জামায়াত।
শুক্রবার (২৪ জুলাই) নগরীর বিভিন্ন স্থানে পৃথক প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।
Manual2 Ad Code

শুক্রবার বিকেলে নগরীর জিতু মিয়া পয়েন্টে সিলেট মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

থানা আমীর মু. আজিজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী পারভেজ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত প্রচার মিছিল ও পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী। প্রচার মিছিল ও পথসভায় কোতোয়ালী পশ্চিম থানা ও বিভিন্ন ওয়ার্ট-ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে শুক্রবার সন্ধ্যায় নগরীর কাজিটুলা-জেলরোড পয়েন্টে মহানগরীর কোতোয়ালী পূর্ব থানার ১৭ ও ১৮নং ওয়ার্ড জামায়াতের যৌথ উদ্যোগে প্রচার মিছিল ও পথসভার আয়োজন করা হয়েছে।

Manual3 Ad Code

থানা আমীর রফিকুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও সেক্রেটারী মুহিব আলীর পরিচালনায় অনুষ্ঠিত প্রচার মিছিলে কোতোয়ালী পূর্ব থানা,  ১৭ ও ১৮নং ওয়ার্ড এবং বিভিন্ন ইউনিটের নেতাকর্মী অংশ নেন।
Manual3 Ad Code

লিফলেট বিতরণ ও প্রচার মিছিল পরবর্তী পথসভায় বক্তারা- শনিবারের বিভাগীয় সমাবেশ সফল করতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান।

Manual4 Ad Code

তাঁরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সমাবেশ সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৫০ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031