শিরোনামঃ-

» সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ-এর প্রতিবাদ সভা

প্রকাশিত: ২৪. জুলাই. ২০২৬ | শুক্রবার


Manual6 Ad Code

সীমান্তে হত্যা, র‌্যাব সদস্য খুন ও মাজার পরিচালনায় অস্বচ্ছতা সিলেটবাসী মেনে নেবে না : মইনুল ইসলাম আশরাফী

নিউজ ডেস্কঃ
সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ এম কিউ মইনুল ইসলাম আশরাফী বলেছেন, “পুণ্যভূমি সিলেটের পবিত্রতা রক্ষা ও আধ্যাত্মিক ঐতিহ্য বজায় রাখা আমাদের ঈমানী দায়িত্ব।

হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরাণ (রহ.) ও হযরত গাজী বোরহান উদ্দিন (রহ.)-এর মাজার শরিফের আয়-ব্যয়ের হিসাব ও পরিচালনায় পূর্ণ স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। একই সাথে প্রবীণ আলেম, হেফাজত আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নিয়ে কুরুচিপূর্ণ কটুক্তি ও অপপ্রচার অবিলম্বে বন্ধ করতে হবে।

Manual8 Ad Code

তিনি বলেন, সীমান্তে নিরীহ বাংলাদেশীদের হত্যা ও পুশব্যাক বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

Manual2 Ad Code

সিলেটে র‌্যাব সদস্য খুনের নিরপেক্ষ তদন্তপূর্বক দায়ীদের কঠোর শাস্তি প্রদান, শিশুদের সুরক্ষায় পেডুফাইলদের সর্বোচ্চ সাজা এবং হাম রোগে আক্রান্তদের সরকারি উদ্যোগে সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

Manual2 Ad Code

তিনি আরো বলেন, সিলেট নগরীকে হকারমুক্ত করে জনসাধারণের স্বাভাবিক চলাচলের সুযোগ সৃষ্টি এবং প্রশাসনসহ সকল সেক্টরের দুর্নীতি বন্ধ করতে হবে।

শুক্রবার (২৪ জুলাই) বাদ জুমআ সিলেট নগরীর প্রাণকেন্দ্র ঐতিহাসিক কোর্ট পয়েন্টে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’-এর উদ্যোগে প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সাধারণ সম্পাদক এইচ এম কিউ সহুল আহমদ ও ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ-এর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট ফাউন্ডেশন এর উপদেষ্টা মুফতী ফয়জুল হক জালাবাদী, এম এ রহিম, জালাল আহমদ’ আ ফ ম শহিদুল ইসলাম সেলিম’ শিপলু আহমেদ’ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মুখতার আহমদ তালুকদার’ জামিল আহমদ লিটন’ হেলাল আহমদ’ হাফিজ রইস উদ্দিন’ জুলাই যুদ্ধা আব্দুস শহীদ খান, সাংগঠনিক সম্পাদক কবি কামাল আহমদ’ প্রিন্সিপাল মাওলানা মইনুল ইসলাম’ রফিকুল ইসলাম শিতাব’ জুবের আহমদ সার্জন’ মামুন আহমদ’ মাসুম আহমদ’ শেখ জামাল আহমদ, কামরুল ইসলাম প্রমুখ।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১১২ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930