- এইচএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সিসিক প্রশাসকের অভিনন্দন
- পানিসম্পদ মন্ত্রী এ্যানির সুস্থতা কামনায় বিএনপি নেতা কামরুল হাসান চৌধুরী শাহিনের উদ্যোগে দোয়া মাহফিল
- এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ
- এইচএসসিতে সিলেট কমার্স কলেজ এবং সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের সাফল্য অর্জন
- অংশীদারিত্বের গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশের সংকট নিরসন সম্ভব : অধ্যাপক শফিক
- আলিম পরীক্ষায় পাঠানটুলা শাহজালাল জামেয়া কামিল মাদ্রাসার কৃতিত্বের ধারা অব্যাহত
- ইংরেজির পাশাপাশি উন্নত দেশগুলোর ভাষা শিখাও দরকার শিক্ষার্থীদের : এমপি এমরান আহমদ চৌধুরী
- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
- সিলেটে এক্সিলেন্ট গ্রুপের স্টার সেলিব্রেশন অ্যান্ড বিজনেস অপরচুনিটি সামিট অনুষ্ঠিত
- প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর সফল হওয়ায় সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের আনন্দ মিছিল
» সিলেট আদালত প্রাঙ্গণে আইনজীবীদের লিফলেট বিতরণ
প্রকাশিত: ২৩. জুলাই. ২০২৬ | বৃহস্পতিবার
১১ দলীয় ঐক্যের শনিবারের সিলেট বিভাগীয় সমাবেশ সফলের আহ্বান
নিউজ ডেস্কঃ
গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে আগামী শনিবার (২৫ জুলাই) সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে সিলেট আদালত প্রাঙ্গণে আইনজীবীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) আইনজীবীদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জামায়াত, জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দলের আইনজীবী নেতৃবৃন্দ ও জেলা আইনজীবী সমিতির বিপুলসংখ্যক সদস্য অংশ নেন। আদালত প্রাঙ্গণের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে তারা আইনজীবীদের হাতে লিফলেট তুলে দেন এবং আগামী শনিবারের সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন-এনসিপি সিলেট মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজল, সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো. আব্দুর রব, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, অ্যাডভোকেট আনোয়ারুল ওয়াদুদ টিপু, অ্যাডভোকেট মো. আজীম উদ্দীন, অ্যাডভোকেট মো. আব্দুল খালিক, অ্যাডভোকেট মো. সফিকুল ইসলাম, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন শামীম, অ্যাডভোকেট মো. সোলেমান আলী, অ্যাডভোকেট জুনেদ আহমদ, অ্যাডভোকেট নাজমুল হুদা, অ্যাডভোকেট আবজল মিয়া তালুকদার, অ্যাডভোকেট মো. রবিউল ইসলাম, অ্যাডভোকেট মইনুল ইসলাম, অ্যাডভোকেট কাজী আতিকুল ইসলাম, ব্যারিস্টার আবুল ফজল চৌধুরী, অ্যাডভোকেট মোজাম্মেল আলী, অ্যাডভোকেট সালেহ আহমদ এবং অ্যাডভোকেট আব্দুল গফ্ফার প্রমূখ।
লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং দেশকে গণতান্ত্রিক ধারায় এগিয়ে নিতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আগামী ২৫ জুলাইয়ের সিলেট বিভাগীয় সমাবেশকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও জনসমাগমপূর্ণ করার মাধ্যমে জনগণের প্রত্যাশা ও ঐক্যের বার্তা তুলে ধরতে তারা আইনজীবীসহ সিলেটবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।
এসময় নেতৃবৃন্দ বলেন, জুলাই গণআন্দোলনের চেতনা ও গণআকাঙ্ক্ষা বাস্তবায়নে জনগণের ঐক্যবদ্ধ অবস্থান আরও সুসংহত করা প্রয়োজন।
জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে গণভোটের রায় বাস্তবায়ন এবং ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচার নিশ্চিত করা সময়ের দাবি। এলক্ষ্যেই ১১ দলীয় ঐক্যের উদ্যোগে সিলেটে বিভাগীয় সমাবেশের আয়োজন করা হয়েছে। আইনজীবীসহ সর্বস্তরের মানুষকে সমাবেশে অংশ নিয়ে গণরায়ের পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান নেয়ার আহ্বান জানান তারা।
এই সংবাদটি পড়া হয়েছে ১৫৫ বার
সর্বশেষ খবর
- এইচএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সিসিক প্রশাসকের অভিনন্দন
- পানিসম্পদ মন্ত্রী এ্যানির সুস্থতা কামনায় বিএনপি নেতা কামরুল হাসান চৌধুরী শাহিনের উদ্যোগে দোয়া মাহফিল
- এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ
- এইচএসসিতে সিলেট কমার্স কলেজ এবং সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের সাফল্য অর্জন
- অংশীদারিত্বের গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশের সংকট নিরসন সম্ভব : অধ্যাপক শফিক
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর