শিরোনামঃ-

» শাহজালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশিত: ২৩. জুলাই. ২০২৬ | বৃহস্পতিবার

Manual1 Ad Code

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোন বিকল্প নেই-সিকৃবি ভিসি

নিউজ ডেস্কঃ
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেছেন পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণের কোন বিকল্প নেই।

একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি মানুষের জীবন, প্রকৃতি ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার অন্যতম ভিত্তি।

একটি সবুজ ক্যাম্পাস একটি সুন্দর, স্বাস্থ্যকর ও টেকসই শিক্ষাব্যবস্থার প্রতীক। তাই প্রত্যেকের উচিত অন্তত একটি করে গাছ রোপণ করা এবং তার যথাযথ পরিচর্যা নিশ্চিত করা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি সিলেটের ৩টি শাখা-সিলেট, দরগাহ গেইট, সুবিদবাজার শাখার যৌথ উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য শাহজালাল ইসলামী ব্যাংকের সামাজিক দায়বদ্ধতামূলক (সিএসআর) কার্যক্রমের প্রশংসা করে বলেন, নিয়মিত ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

Manual2 Ad Code

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শাহজালাল ইসলামী ব্যাংক সমাজের প্রতি তাদের দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, প্রক্টর ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, পরিচালক (অর্থ ও হিসাব) প্রফেসর ড. মো. রুহুল আমিন, প্রধান নির্বাহী প্রকৌশলী (অ.দা.) প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিন, ডিনবৃন্দ, বিভিন্ন দপ্তরের পরিচালক, দপ্তর প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Manual8 Ad Code

দ্বোধনী অনুষ্ঠানে সিকৃবির হলরুমে আয়োজিত মতবিনিময়কালে শাহজালাল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে বক্তব্য রাখেন, দরগাহ গেইট শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক মো. খুরশীদ আলম।

তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক দায়বদ্ধতা পালনের অংশ হিসেবে ব্যাংক প্রতিবছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আয়োজক তিনটি শাখার প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট শাখার ডেপুটি ম্যানেজার ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোছাম্মৎ স্বপ্না বেগম এবং সুবিদবাজার শাখার ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক আহমেদুর রশিদ চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন, মৌলভীবাজার শাখার ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক মোহাম্মদ মদব্বির আহমেদ, গোয়ালাবাজার শাখার এফএভিপি ও ব্যবস্থাপক মো. সিরাজউদ্দিন তপাদার, দরগাহ গেইট শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ডেপুটি ম্যানেজার মোছাম্মৎ হাসিনা আক্তার, জেএভিপি মাহবুব আহমেদ চৌধুরী, ইনভেস্টমেন্ট ইনচার্জ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সিলেট শাখার ইনভেস্টমেন্ট ইনচার্জ আবু সাইদ এবং ব্যাংকের কর্মকর্তা গোলাম সারওয়ার চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তারা।

Manual5 Ad Code

উল্লেখ্য, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি. সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রায় এক দশক ধরে সিলেট অঞ্চলের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে প্রতিবছরই ব্যাংক এ ধরনের সেবামূলক কর্মসূচি পালন করছে।

Manual3 Ad Code

ইতোমধ্যে সিলেটের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ১৩৬ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930