- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
- রেজাউল করিম নাচনকে সদস্য-সচিব করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন
- চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি
- চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন
- আইএইচটি সিলেটে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত
- অংশীজন সভার দ্বিতীয় দিনে আইএবি-র সঙ্গে মতবিনিময়কালে কয়েস লোদী
- পাসপোর্ট অফিসে সেবাগ্রহীতাদের অভিজ্ঞতা শুনলেন এমদাদ হোসেন
- সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ১১তম সম্মেলন সফলে প্রচার মিছিল
- তৈমুর হোসেন খান বিপুল মহামান্য রাষ্ট্রপতির এপিএস নিযুক্ত
- গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সাধারণ সভা ৯ সেপ্টেম্বর সফলের আহ্বান
» সিলেট নগরীর থানায় থানায় জামায়াতের প্রচার মিছিল
প্রকাশিত: ২৩. জুলাই. ২০২৬ | বৃহস্পতিবার
শনিবার ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশ সফলের আহ্বান
নিউজ ডেস্কঃ
গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে আগামী ২৫ জুলাই সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশকে সামনে রেখে নগরীতে বিভিন্ন স্থানে পৃথক প্রচার মিছিল ও পথসভা করেছে সিলেট মহানগর জামায়াত।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ও বুধবার সন্ধ্যায় নগরীর বিভিন্ন স্থানে পৃথক প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।
সিলেট সদর উপজেলা জামায়াতের উদ্যোগে হাটখোলা ইউনিয়নের শিবেরবাজার এলাকায় লিফলেট বিতরণ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা নাজির উদ্দিন, সেক্রেটারি মো. আল ইমরান, সহকারী সেক্রেটারি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জৈন উদ্দিন, হাটখোলা ইউনিয়ন আমীর হেলাল উদ্দিন, জালালাবাদ ইউনিয়ন সেক্রেটারি ফখরুল ইসলাম, হাটখোলা ইউনিয়ন সেক্রেটারি মাহফুজ আহমেদ এবং শ্রমিক নেতা হাবিবুর রহমান বাদশা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাদ মাগরিব সিলেট মহানগরীর শাহপরান পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে একটি প্রচার মিছিল নগরীর টিলাগড় থেকে শুরু হয়ে উপশহর রোজভিউ পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়।
থানা আমীর মু. শাহেদ আলীর নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে থানা, বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে নগরীর আম্বরখানা পয়েন্টে সিলেট মহানগরীর বিমানবন্দর থানার ৪ ও ৬নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে লিফলেট বিতরণ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাদ মাগরিব নগরীর দরগা গেইট এলাকায় মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানার ১নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে লিফলেট বিতরণ, প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
লিফলেট বিতরণ ও প্রচার মিছিল পরবর্তী পথসভায় বক্তারা- শনিবারের বিভাগীয় সমাবেশ সফল করতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান।
তাঁরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সমাবেশ সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন। এদিকে মিছিল, গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত পথসভায় নেতৃবৃন্দ বলেন, বিএনপি সরকার ক্ষমতায় গিয়ে জুলাই গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্খাকে গলাটিপে হত্যা করেছে।
গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে শনিবার (২৫ জুলাই) সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিনত হবে। ইনশাআল্লাহ।
এই সংবাদটি পড়া হয়েছে ৪৭ বার
সর্বশেষ খবর
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
- রেজাউল করিম নাচনকে সদস্য-সচিব করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন
- চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি
- চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন
- আইএইচটি সিলেটে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর