শিরোনামঃ-

» অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ সিলেটের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২২. জুলাই. ২০২৬ | বুধবার

Manual2 Ad Code

রাষ্ট্র এবং দেশের জনগণের প্রয়োজনে রিজার্ভ ফোর্স সব সময় প্রস্তুত

নিউজ ডেস্কঃ
অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশ, সিলেট জেলার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

সভায় বক্তারা বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা চাকরি থেকে অবসরে গেলেও চেইন অব কমান্ড এবং নিজেদের আদর্শ ও মূলবোধ থেকে কখনোই বিচ্যুত হন না।

Manual4 Ad Code

সভায় উপস্থিত বক্তারা তাঁদের সুদৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে জানান, দেশের সংবিধানের প্রতি তাদের অবিচল আস্থা ও বিশ্বাস রয়েছে।

রাষ্ট্র এবং দেশের জনগণের যেকোনো প্রয়োজনে, কিংবা রিজার্ভ ফোর্স হিসেবে তাঁরা সব সময়ই প্রস্তুত থাকেন। দেশের যেকোন সংকট, দুর্যোগ বা রাষ্ট্রীয় প্রয়োজনে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে আমরা সব সময় প্রস্তুত থাকি।

বুধবার (২২ জুলাই) ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির কার্যালয়ে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ, বাংলাদেশের সিলেটের সভাপতি কর্পোরাল (অব.) শোয়েব আহমেদ অভি এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) সৈয়দ মো. আনোয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও হিউম্যান রাইটস্ ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের চেয়ারম্যান মো. দেলওয়ার হোসেন খাঁন।

Manual1 Ad Code

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ সিলেটের সিনিয়র সহ-সভাপতি সার্জেন্ট (অব) আজিজুল ইসলাম, সহ-সভাপতি সার্জেন্ট (অব.) কবির হোসেন, সহ-সভাপতি ল্যান্স কর্পোরাল (অব.) ফরিদ মিয়া, কার্যকরি সদস্য ল্যান্স কর্পোরাল (অব.) মো. খোরশদ আলম।

এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের সিলেট জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং অবসরপ্রাপ্ত সদস্যদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৪৩ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930