শিরোনামঃ-

» নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ: ইসকন ইয়ুথ ফোরামের উৎসবে হুমায়ুন কবির

প্রকাশিত: ১৭. জুলাই. ২০২৬ | শুক্রবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ
নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আধ্যাত্মিক চেতনায় সমৃদ্ধ তরুণ প্রজন্মই আগামীর বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে সিলেটে ইসকন সিলেট মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত ইসকন ইয়ুথ ফোরামের উৎসবে তিনি এসব কথা বলেন।

Manual6 Ad Code

রথযাত্রার দ্বিতীয় দিনের কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান বিশ্বের প্রতিযোগিতামূলক পরিবেশে সফল হতে হলে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনই যথেষ্ট নয়; এর পাশাপাশি নৈতিকতা, সততা, মানবিক মূল্যবোধ ও আত্মনিয়ন্ত্রণের চর্চাও অপরিহার্য।

তিনি আরো বলেন, “স্বপ্ন তখনই বাস্তবে রূপ নেয়, যখন আমরা নৈতিক চরিত্রে সমৃদ্ধ হই। জ্ঞান, দক্ষতা ও প্রযুক্তির সঙ্গে নৈতিকতার সমন্বয় ঘটাতে পারলেই একজন মানুষ প্রকৃত অর্থে সফল হতে পারে।”

Manual2 Ad Code

হুমায়ুন কবির বলেন, তরুণরাই দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনা। তাঁদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, দায়িত্ববোধ, দেশপ্রেম এবং মানবিক মূল্যবোধ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে একযোগে কাজ করতে হবে।

আধ্যাত্মিক শিক্ষা মানুষের আত্মবিশ্বাস, আত্মনিয়ন্ত্রণ ও সেবার মনোভাব বৃদ্ধি করে বলেও তিনি উল্লেখ করেন।

বক্তব্যের একটি বড় অংশ তিনি সিলেটি ভাষা ও ইংরেজিতে উপস্থাপন করেন।

তাঁর প্রাণবন্ত উপস্থাপনা, আন্তরিকতা ও অনুপ্রেরণামূলক বক্তব্যে উপস্থিত শিক্ষার্থীরা বারবার করতালির মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন। তাঁর বক্তব্য শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আত্মবিশ্বাস সৃষ্টি করে।

Manual1 Ad Code

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, ভগবদ্গীতার শিক্ষা মানুষকে আদর্শ চরিত্র, নৈতিকতা ও আত্মশুদ্ধির পথে পরিচালিত করে। একটি সুন্দর সমাজ ও মানবিক রাষ্ট্র গঠনে তরুণদের আধ্যাত্মিক ও নৈতিক শিক্ষায় সমৃদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই।

বিশেষ অতিথির বক্তব্য দেন, ইসকন বাংলাদেশের রিসলভের চেয়ারম্যান যুগধর্ম দাস, ইসকন বাংলাদেশের ক্রাইসিস ম্যানেজমেন্টের চেয়ারম্যান ঋষিকেশ গৌরাঙ্গ দাস, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিলেটের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট রাজনীতিবিদ এমদাদ হোসেন চৌধুরী, বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকি, ইসকন সিলেটের সাধারণ সম্পাদক ভাগবত করুনা দাস ব্রহ্মচারী এবং ইসকন সিলেট বিভাগীয় কমিটির দুর্যোগ ত্রাণ ও সমাজসেবা বিভাগের সম্পাদক বুদ্ধি গৌর দাস অধিকারী প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন, ইসকন সিলেট ইয়ুথ ফোরামের সমন্বয়ক দেবর্ষি শ্রীবাস দাস ব্রহ্মচারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবামৃত নিতাই দাস ব্রহ্মচারী।

অনুষ্ঠানে ডিপ্লোমা ইন ভগবদ্গীতা কোর্স সফলভাবে সম্পন্নকারী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

এ সময় সিলেটের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, ভক্তবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ইসকন ইয়ুথ ফোরাম তরুণদের নৈতিক, মানবিক ও আধ্যাত্মিক মূল্যবোধে সমৃদ্ধ করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিয়মিতভাবে শিক্ষা, নেতৃত্ব বিকাশ, ব্যক্তিত্ব উন্নয়ন ও চরিত্র গঠনমূলক বিভিন্ন কর্মসূচির আয়োজন করে আসছে।

এই সংবাদটি পড়া হয়েছে ১৪৪ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930