শিরোনামঃ-

» এমসি কলেজে এমপি এমরান আহমদ চৌধুরী সংবর্ধিত

প্রকাশিত: ১৭. জুলাই. ২০২৬ | শুক্রবার

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ
ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ কলেজে (এমসি) সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

Manual7 Ad Code

কলেজের পদার্থবিজ্ঞান অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার (১৭ জুলাই) বিকালে এ সংবর্ধনা প্রদান করা হয়।

এমসি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনটির সভাপতি আবু আলা মোহাম্মদ রিয়াজ।

Manual1 Ad Code

সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্যে এমপি এমরান আহমদ চৌধুরী বলেন- ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানে আমার অধ্যয়ন।

Manual4 Ad Code

আজ আর আমার এই অবস্থানে আসার পেছনে  এখানকার শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকাদের অবদান অনস্বীকার্য। এমসি কলেজ ক্যাম্পাসের স্মৃতি কখনো ভোলার নয়।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন, এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহমদ।

পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী অ্যাডভোকেট মুস্তাকিম আহমদ কাওছার ও ফৌজিয়া আক্তার মনির যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রফেসর আকমল হোসেন, প্রফেসর তৌফিক ইয়াজদানী, আব্দুল মুমিন চৌধুরী রিমু, সাব্বির আহমদ, পদার্থবিজ্ঞান অ্যালামনাই এসোসিয়েশনের সহ-সভাপতি আনোয়ার রেজা চৌধুরী, অ্যাড. আনোয়ার হোসেন সুমন।

Manual2 Ad Code

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমদ, বিশ্বজিৎ সরকার ও ইব্রাহিম চৌধুরী সিয়াম প্রমুখ।

এর আগে পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন দুই শিক্ষার্থ আজাদ উদ্দিন ও শরিফ আল ফাহমির মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ১৯৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30