- দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সরকার কাজ করছে : বিএনপি নেতা মাহবুব চৌধুরী
- সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
- নারী উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে সিলেটে প্রশিক্ষণ কর্মশালা
- নগর প্রকৌশলীদের নিয়ে সিলেট সিটি ও এসএনভির প্রশিক্ষন কর্মশালা
- গোলাপগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ১ মাসের মধ্যে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত না হলে নগর ভবনেই প্রতিকী হকার কর্মসূচীর ঘোষনা
- আলোকিত জাতি গঠনে সংবাদ মাধ্যমের ভূমিকা অপরিসীম : উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন
- সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে : পুলিশ কমিশনার
- সিলেট মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি বিএনপির ৪৮ বছরের ইতিহাস ত্যাগ, সংগ্রাম ও জনগণের পাশে থাকার ইতিহাস : নাসিম হোসাইন
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ রাজনৈতিক ও অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : খন্দকার আব্দুল মুক্তাদির
» পূর্ব শাপলাবাগে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
প্রকাশিত: ১৬. জুলাই. ২০২৬ | বৃহস্পতিবার
পর্যায়ক্রমে সব নাগরিক সমস্যার সমাধান করা হবে
নিউজ ডেস্কঃ
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জনগণের সমস্যার সমাধান করাই সিটি কর্পোরেশনের প্রধান দায়িত্ব।
নগরীর প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন নিশ্চিত করতে আমরা ধারাবাহিকভাবে কাজ করছি।
নাগরিকদের প্রয়োজন ও অগ্রাধিকার বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে সব সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের পূর্ব শাপলাবাগ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সড়ক, ড্রেন, আলোকায়ন সহ নাগরিক সুবিধা সম্প্রসারণে সিটি কর্পোরেশন কাজ করছে। এলাকার যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়াই আমাদের লক্ষ্য।
উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় জনগণের অংশগ্রহণ ও সহযোগিতা অব্যাহত থাকলে একটি সুন্দর, পরিকল্পিত ও জনবান্ধব নগর গড়ে তোলা সম্ভব হবে।
পূর্ব শাপলাবাগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, পূর্ব শাপলাবাগ জামে মসজিদের সাবেক মোতওয়াল্লি মাহমুদ উস সামাদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন টিপু। ওয়ার্ড বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় বক্তব্য দেন, কানাইঘাট ডিগ্রি কলেজের অধ্যাপক বশির আহমদ এবং পূর্ব শাপলাবাগ এলাকার মুরুব্বি শওকতুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, ৩২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়াউর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, জেলা বিএনপি নেতা ইজ্জাদ আহমদ, বিএনপি নেতা দীপক রায়, আলাউদ্দিন, রফিক আহমদ, শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক মাহবুব হোসেন, শামসুল হক, আব্দুল মালিক, আব্দুল কাদির, আজমল হোসেন আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই সংবাদটি পড়া হয়েছে ২৬৩ বার
সর্বশেষ খবর
- দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সরকার কাজ করছে : বিএনপি নেতা মাহবুব চৌধুরী
- সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
- নারী উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে সিলেটে প্রশিক্ষণ কর্মশালা
- নগর প্রকৌশলীদের নিয়ে সিলেট সিটি ও এসএনভির প্রশিক্ষন কর্মশালা
- গোলাপগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর