শিরোনামঃ-

» সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাওয়ে কিশোরকন্ঠ পাঠক ফোরামের দোয়া মাহফিল

প্রকাশিত: ১৬. জুলাই. ২০২৬ | বৃহস্পতিবার


Manual6 Ad Code

শহীদ আবু সাঈদই শিক্ষার্থীদের গুলির  সামনে বুক পেতে দিতে শিখিয়েছিল : মাহমুদুর রহমান দিলাওয়ার

নিউজ ডেস্কঃ
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, জুলাই যোদ্ধা শহীদ আবু সাঈদের শাহাদাত পুরো আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়।
২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে পুলিশের গুলির সামনে একজন দাঁড়িয়ে থাকে বুক টান করে, দুই হাত প্রসারিত করে শহীদ আবু সাঈদ।
মুহূর্তেই তাঁর বুক ঝাঁজরা হয়ে যায় পুলিশের গুলিতে। তাঁর শাহাদাত পুরো আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়। নতুন করে স্লোগান তৈরি হয়, ‘বুক পেতেছি গুলি কর, বুকের মধ্যে অনেক ঝড়’।
আবু সাঈদই শিক্ষার্থীদের গুলির সামনে বুক পেতে দিতে শিখিয়েছে। একইদিন চট্টগ্রামে শহীদ ফয়সাল আহমদ শান্ত, শহীদ ওয়াসিম আকরামসহ ধারাবাহিকভাবে শহীদ ও জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে ৩৬ জুলাই তথা ৫ আগস্টের গণঅভ্যুত্থান সফল হয়।
Manual8 Ad Code

তিনি বৃহস্পতিবার (১৬ জুলাই) সিলেটের জালালাবাদ থানার অন্তর্গত কিশোরকন্ঠ পাঠক ফোরাম শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা নাজিরেরগাঁও শাখা আয়োজিত ২০২৪-এর ১৬ জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

শাখা পাঠক ফোরামের পরিচালক হোসাইন আহমদের সভাপতিত্বে ও সহকারী পরিচালক জাহিদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শিক্ষানুরাগী সিদ্দিকুর রহমান, খোরশেদ আলম মহসিন, মো. শাহীন আলম, শেখ মুহাম্মদ ইউনুস আলী, আজিজুর রহমান, আলা উদ্দীন, মাওলানা মেহেদী হাসান, মাওলানা আব্দুল খালিক, হাফিজ ইমরান আহমদ, মাওলানা আমীর হোসাইন, মাওলানা কায়েস আহমদ এবং ছাত্র প্রতিনিধি ইউসুফ আহমদ ফাহিম, হাফিজ ফাহাদ আহমদ, আব্দুর রাজ্জাক সৈয়দ, মাহিন ও ফুয়াদ আল রাব্বী।

Manual6 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেন, শহীদেরা জীবন বিলিয়ে দিয়ে, দেশপ্রেমিক ছাত্রজনতা রক্ত ও ত্যাগের মাধ্যমে নতুন একটি দেশ উপহার দিয়েছেন।

Manual3 Ad Code

ফ্যাসিবাদী অপশক্তির কবল থেকে জাতির উদ্ধার করেছেন। জাস্টিস প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করে গিয়েছেন।
দুর্নীতি, অন্যায়, অবিচার ও জুলুমের অবসানে কার্যকরী পদক্ষেপ দেখিয়ে গিয়েছেন। তাদের অবদান ভুলে গেলে চলবে না।
শিক্ষক, শিক্ষার্থী, এমনকি আপামর জনসাধারণকে তা বারবার স্মরণ করিয়ে দিতে হবে।
এই আলোচনাগুলো বেশী বেশী হওয়া উচিৎ। ম্যাসেজগুলো স্পষ্ট থাকা জরুরী। যেন নতুন করে কেউ পলাতকদের পথ অনুসরণ করতে না পারে।

এই সংবাদটি পড়া হয়েছে ২৭৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30