- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘জুলাই শহিদ দিবস–২০২৬’ উপলক্ষে স্মরণসভা
প্রকাশিত: ১৬. জুলাই. ২০২৬ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
‘জুলাই শহিদ দিবস–২০২৬’ উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে এক আলোচনা সভা, স্মরণানুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। একই সঙ্গে তাঁদের আদর্শ ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলনের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
পরে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজের সম্মানিত অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, “জুলাই শহিদদের আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসের এক অনন্য অধ্যায়।
তাঁদের ত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বোধ ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে।
শহিদরা যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আজকের তরুণ প্রজন্মের। মেধা, সততা ও দেশপ্রেমের শক্তিতেই বাংলাদেশ আরও সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ রাষ্ট্রে পরিণত হবে।”
তিনি শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
স্বাগত বক্তব্য দেন, কলেজের একাডেমিক ইনচার্জ প্রভাষক কাজী শাখাওয়াত হোসেন।
শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন, প্রভাষক শরিফুল ইসলাম ও প্রভাষক মীর হোসাইন সরকার।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন, একাদশ শ্রেণির শিক্ষার্থী আশফাক হোসাইন এবং ইংরেজি ভার্সনের শিক্ষার্থী নুজহাত তাসপিয়া চৌধুরী।
বক্তারা জুলাই আন্দোলনের শহিদদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁদের আদর্শ অনুসরণের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, প্রভাষক তোফায়েল আহমেদ শিহাব।
সমাপনী পর্বে জুলাই আন্দোলনের সকল শহিদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রভাষক উসমান গণী।
স্মরণসভায় উপাধ্যক্ষ প্রাথমিক শাখা নাহিদা খানসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানজুড়ে এক শোকগম্ভীর, মর্যাদাপূর্ণ ও শ্রদ্ধাময় পরিবেশের সৃষ্টি হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ৩১০ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর