শিরোনামঃ-

» জুলাই বিপ্লব সবার, গণতন্ত্রের বিজয় জনগণের : এমপি এমরান চৌধুরী

প্রকাশিত: ১৬. জুলাই. ২০২৬ | বৃহস্পতিবার

Manual1 Ad Code

বিয়ানীবাজারে রথযাত্রা উপলক্ষে আলোচনা সভায় অংশগ্রহণ

বিয়ানীবাজার প্রতিনিধিঃ
সিলেট-৬ আসনের সংসদ সদস্য  ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, দীর্ঘ ১৭টি বছর ফ্যাসিবাদ হটানো আন্দোলনে বিএনপি নেতৃত্ব দিয়েছে। এরই ধারাবাহিকতায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চূড়ান্ত রূপ লাভ করে।

Manual3 Ad Code

জুলাই বিপ্লব কারো একার নয়, দেশের সর্বস্তরের জনগণের। সুতরাং ফ্যাসিবাদ হটানো বিজয় এ দেশের জনগণের।

তিনি আরও বলেন- জুলাই শহিদদের পরিবার ও আহত যোদ্ধাদের প্রকৃত অর্থে বিএনপি-ই মুল্যায়ন করছে। বর্তমান সরকার জুলাই শহিদদের পরিবার ও যোদ্ধাদের পাশে আছে।

Manual5 Ad Code

‘জুলাই শহিদ দিবস-২০২৬’ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, পৌর বিএনপির সভাপতি মুশিকুর রহমান মুহি।

Manual5 Ad Code

এছাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা এবং জুলাই শহিদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন।

Manual8 Ad Code

এদিকে, রথযাত্রা উপলক্ষে বিয়ানীবাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এমপি এমরান আহমদ চৌধুরী।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল করিম, সিলেট জেলা বিএনপির স্থানীয় সরকার-বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, জেলা বিএনপির শিশু-বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, পৌর বিএনপির সভাপতি রুমেল আহমদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সবুর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন এবং পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল হোসেন।
আরও বক্তব্য রাখেন অমিতাভ চৌধুরী ও পানেশ্বর চন্দ্র দাস।

এই সংবাদটি পড়া হয়েছে ১৫৮ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930