- তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান
- আদালতে বিচারাধীন মামলায় ভোগান্তি লাঘব করে রায় কার্যকর ও দ্রুত নিষ্পত্তির দাবীতে সিলেটে নাগরিক সমাজের মানববন্ধন
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু
- সিলেট ল’ কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ
- তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : আবুল কাহের চৌধুরী শামীম
- পুঁজিবাদী দুঃশাসনের বিরুদ্ধে সাম্যের সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করুন : রাজেকুজ্জামান রতন
- এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
- অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে জালালাবাদ রোটারি ক্লাবের শোকসভা
- দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে সিলেটে অনুষ্ঠিত হলো ম্যারাথন
- টিলাগড় মেইন রোড-সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় হয়ে ইকোপার্ক পর্যন্ত সড়ক উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী
» রথযাত্রা উপলক্ষে পূজা উদযাপন পরিষদ ও যুব ঐক্যের যৌথ উদ্যোগে পানীয় জল বিতরণ
প্রকাশিত: ১৬. জুলাই. ২০২৬ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠান-২৬ উপলক্ষে রিকাবীবাজার পয়েন্ট অডিটোরিয়ামের সামনের ফটকে অদ্য বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ২টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ আয়োজনে রথযাত্রায় আগত ভক্তবৃন্দদের মধ্যে পানীয় জল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদ এর সভাপতি সুব্রত দেব এর সভাপতিত্বে ও সিলেট মহানগর যুব ঐক্য পরিষদ এর আহ্বায়ক রকি দেব এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভসূচনা করেন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েছ লোদী।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সিলেট সব সময়ই সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য চারণভূমি।
রাজনৈতিক মতপার্থক্য যার যার জায়গায়, কিন্তু ধর্মীয় ও মানবিক উৎসবে আমরা সবাই এক।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সব সময়ই প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে।
আমাদের দলের পক্ষ থেকে স্পষ্ট বার্তা-এই দেশে দল-মত নির্বিশেষে সকল ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে। শ্রীশ্রী জগন্নাথদেবের এই রথযাত্রা মিলন ও মানবতার এক মহান বার্তা বহন করে।
প্রচণ্ড গরমে রথযাত্রায় আগত পুণ্যার্থীদের সেবায় পূজা উদযাপন পরিষদ ও যুব ঐক্যের এই মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
এই ধরনের সেবামূলক কর্মকাণ্ড আমাদের পারস্পরিক সৌহার্দ্যকে আরও সুদৃঢ় করবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর কেন্দ্রীয় সহ সভাপতি এড. মৃত্যুঞ্জয় ধর ভোলা, সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক চন্দন দাশ, সাবেক কোষাধ্যক্ষ জি.ডি.রুমু।
এছাড়াও উপস্থিত ছিলেন, মনমোহন দেবনাথ, পিনাক কর, নন্দন চন্দ্র পাল, অপন দাস, নিখিল মালাকার, এড. অরবিন্দু দাস গুপ্ত বিভু, বীরেশ মল্লিক, স্বপন কুমার দাস,বিদ্যুৎ কান্তি সেন, ঋষিকেশ দাস, অর্নব দাস,মিথিন পাল প্রান্ত, হিমেল তালুকদার রাবেল, রনজিত রবিদাস প্রমুখ।
উদ্যোক্তাদের পক্ষ থেকে ৫০০০ বোতল পানীয়, জল ও ফল বিতরণ করা হয়।
এছাড়াও রথযাত্রার শৃঙ্খলা রক্ষায় যুব ও ছাত্র ঐক্যের প্রায় ১০০ জন, স্বেচ্ছাসেবক দ্বায়িত্ব পালন করে।
এই সংবাদটি পড়া হয়েছে ১৯৩ বার
সর্বশেষ খবর
- তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান
- আদালতে বিচারাধীন মামলায় ভোগান্তি লাঘব করে রায় কার্যকর ও দ্রুত নিষ্পত্তির দাবীতে সিলেটে নাগরিক সমাজের মানববন্ধন
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু
- সিলেট ল’ কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ
- তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : আবুল কাহের চৌধুরী শামীম
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর