- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহিলা দল কার্যকর ভূমিকা রাখছে : কয়েস লোদী
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি মতবিনিময় সভা
- সিলেটে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
- রেজাউল করিম নাচনকে সদস্য-সচিব করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন
- চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি
- চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন
- আইএইচটি সিলেটে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত
- অংশীজন সভার দ্বিতীয় দিনে আইএবি-র সঙ্গে মতবিনিময়কালে কয়েস লোদী
» সিলেটে পূবালী ব্যাংকের ‘এক দেশ এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর’ ক্যাম্পেইন অনুষ্ঠিত
প্রকাশিত: ১৫. জুলাই. ২০২৬ | বুধবার
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ‘বাংলা কিউআর’ দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় একটি যুগান্তকারী : বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম
নিউজ ডেস্কঃ
স্মার্ট ও ক্যাশলেস বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় পূবালী ব্যাংক পিএলসি-এর ‘এক দেশ এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর’ শীর্ষক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) পূবালী ব্যাংক পিএলসি-এর মহিলা কলেজ ইসলামী শাখার উদ্যোগে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ আল-হামরা শপিং সিটিতে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন, পূবালী ব্যাংক পিএলসি-এর সিলেট পূর্ব অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. ফজলুল কবির চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পূবালী ব্যাংক পিএলসি-এর সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল-হামরা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ শামসুল আলম, সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ শপ ওনার্স অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি আব্দুর রহমান রিপন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. হেলাল আহমেদ এবং স্বাগত বক্তব্য দেন, মহিলা কলেজ ইসলামী শাখার ব্যবস্থাপক ও সহকারী মহাব্যবস্থাপক মো. কবিরুল ইসলাম।
ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য রাখেন, আল-হামরা জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন এবং আল-হামরা শপিং সিটির ইমিগ্রেশন আইনজীবী অ্যাডভোকেট ফয়জুল হক রানা।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ‘বাংলা কিউআর’ দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় একটি যুগান্তকারী ও বৈপ্লবিক উদ্যোগ।
এই একক কিউআর প্ল্যাটফর্মের মাধ্যমে যেকোনো ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের গ্রাহকরা অত্যন্ত সহজে, দ্রুত ও নিরাপদে কেনাকাটার বিল পরিশোধ করতে পারবেন।
এর ফলে নগদ অর্থের ওপর নির্ভরতা কমবে, ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যাংকিং সেবার আওতায় আসবেন এবং দেশের ডিজিটাল অর্থনীতি আরও শক্তিশালী হবে।
সভাপতির বক্তব্যে উপ-মহাব্যবস্থাপক মো. ফজলুল কবির চৌধুরী ব্যবসায়ী ও গ্রাহকদের দৈনন্দিন লেনদেনে বাংলা কিউআর ব্যবহারে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি বলেন, “গ্রাহকদের আধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবা দিতে পূবালী ব্যাংক সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।
ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসারে বাংলাদেশ ব্যাংকের যেকোন সময়োপযোগী উদ্যোগ বাস্তবায়নে পূবালী ব্যাংক সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
পূবালী ব্যাংক পিএলসি-এর মহিলা কলেজ ইসলামী শাখার সিনিয়র অফিসার মো. সুহেল আহমদের সঞ্চালনায় এই সচেতনতামূলক ক্যাম্পেইনে আল-হামরা শপিং সিটির বিপুলসংখ্যক ব্যবসায়ী, সাধারণ গ্রাহক এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
ক্যাম্পেইন শেষে ব্যবসায়ীদের মাঝে ‘বাংলা কিউআর’ কোড বিতরণ ও এর ব্যবহারিক নিয়ম প্রদর্শন করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ১৮০ বার
সর্বশেষ খবর
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহিলা দল কার্যকর ভূমিকা রাখছে : কয়েস লোদী
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি মতবিনিময় সভা
- সিলেটে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহিলা দল কার্যকর ভূমিকা রাখছে : কয়েস লোদী
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি মতবিনিময় সভা
- সিলেটে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন


