- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহিলা দল কার্যকর ভূমিকা রাখছে : কয়েস লোদী
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি মতবিনিময় সভা
- সিলেটে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
- রেজাউল করিম নাচনকে সদস্য-সচিব করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন
- চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি
- চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন
- আইএইচটি সিলেটে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত
- অংশীজন সভার দ্বিতীয় দিনে আইএবি-র সঙ্গে মতবিনিময়কালে কয়েস লোদী
» আকাবিরের আদর্শ লালন করেই জমিয়ত করতে হবে কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহীমুল হক হবিগঞ্জী
প্রকাশিত: ১৫. জুলাই. ২০২৬ | বুধবার
নিউজ ডেস্কঃ
যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে “২৪’শের জুলাই, জমিয়তের অবদান ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা বুধবার (১৫ জুলাই) সিলেট বন্দরবাজারস্হ জমিয়ত কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
যুব জমিয়ত সিলেট মহানগরীর সভাপতি মাওলানা আসআদ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদারের সঞ্চালনায় সভায় প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি মাওলানা তাফহীমুল হক হবিগঞ্জী বলেন, “আকাবিরে উলামায়ে কেরামের আদর্শ, চিন্তা-চেতনা ও ত্যাগের চেতনাকে লালন করেই জমিয়তের রাজনীতি ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে।আদর্শনিষ্ঠ, সুশিক্ষিত ও দায়িত্বশীল যুবসমাজই আগামী দিনের জমিয়তের প্রধান শক্তি। তাই যুবকদের দ্বীনি মূল্যবোধ, নৈতিকতা ও সাংগঠনিক দক্ষতায় গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, ২৪’শের জুলাইয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং জমিয়তের গৌরবোজ্জ্বল অবদান সম্পর্কে যুবসমাজকে সচেতন করা সময়ের দাবি। তিনি সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্য, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা খলিলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জমিয়তের সিনিয়র সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, সিলেট জেলা ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক, যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি মাওলানা কবীর আহমদ, ইউরোপ জমিয়ত নেতা হাফিজ মাওলানা লোকমান আহমদ খান, মাওলানা রইছ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুব জমিয়তের সিনিয়র সহ সভাপতি এম বেলাল আহমদ চৌধুরী, সহ-সভাপতি মাওলানা আবু সুফিয়ান, মাওলানা ফয়জুল হাসান খান, মাওলানা আব্দুল হাসিব খান, যুব জমিয়ত সিলেট দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা মনছুর আহমদ, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফরহাদ কোরাইশী, সহ সাধারণ সম্পাদক আফতাব উদ্দীন খান, মাওলানা হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক মুফতী সিরাজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ খলিলুল্লাহ মাহবুব, প্রচার সম্পাদক মুফতী নোমান বিন আফসার, অর্থ সম্পাদক এম ফয়সাল আহমদ, সহ অর্থ সম্পাদক মুফতী মারুফ হাসান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা তোফায়েল আহমদ কামরান, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ দিলদার হোসাইন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম ইমাম উদ্দীন, দপ্তর সম্পাদক হাফিজ আব্দুল কাদির, মাওলানা ফজলুল করিম, মাওলানা আবু তাহের মিসবাহ খোবায়েব আহমদ, শরিফ বিন আমীন, ফয়সাল আহমদ, আব্দুল বাসিত প্রমুখ।
আলোচনা সভায় বিশেষ মেহমান, ইউরোপ জমিয়ত নেতা, সিলেট জেলা ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা লোকমান আহমদ খান কে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ১৭০ বার
সর্বশেষ খবর
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহিলা দল কার্যকর ভূমিকা রাখছে : কয়েস লোদী
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি মতবিনিময় সভা
- সিলেটে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহিলা দল কার্যকর ভূমিকা রাখছে : কয়েস লোদী
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি মতবিনিময় সভা
- সিলেটে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন


