- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» রথযাত্রা উপলক্ষে অনুদান বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
প্রকাশিত: ১৪. জুলাই. ২০২৬ | মঙ্গলবার
সিলেট হাজার বছরের সম্প্রীতির জনপদ
নিউজ ডেস্কঃ
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট হাজার বছরের সম্প্রীতির জনপদ।
এই অঞ্চলে ধর্মীয় সহনশীলতা, মানবিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের যে সংস্কৃতি গড়ে উঠেছে, সেটিই আমাদের সবচেয়ে বড় শক্তি।
এটাই সিলেটের গৌরব, এটাই আমাদের ঐতিহ্য। এই সম্প্রীতির ঐতিহ্য আমাদের সবাইকে সম্মিলিতভাবে ধরে রাখতে হবে।
রথযাত্রা উৎসব উপলক্ষে মঙ্গলবার (১৪ জুলাই) নগর ভবনে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন দেবালয়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, বর্তমান সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে বদ্ধপরিকর। সকল ধর্মের মানুষের সমঅধিকার, নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
প্রতিটি ধর্মীয় উৎসব যেন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও মর্যাদার সঙ্গে উদযাপিত হয়, সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
দেশের উন্নয়নের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখাও সরকারের অন্যতম অগ্রাধিকার।
তিনি বলেন, সিলেট সিটি কর্পোরেশন সবসময় সকল ধর্মীয় অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে আসছে।
রথযাত্রা উৎসব উপলক্ষেও নগরবাসীর সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
আব্দুল কাইয়ুম চৌধুরী রথযাত্রা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, রথযাত্রার উদ্বোধন ও উল্টো রথের দিন বিশুদ্ধ পানি সরবরাহ, সড়ক সংস্কার, পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য অপসারণ এবং প্রয়োজনীয় নাগরিক সেবা নিশ্চিত করতে সিলেট সিটি কর্পোরেশন সর্বাত্মক সহযোগিতা করবে।
সংশ্লিষ্ট বিভাগগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য দেন, সিলেট সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর, সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি প্রশান্ত কুমার সিংহ, উপদেষ্টা অ্যাডভোকেট দিলীপ কুমার দাশ এবং সাধারণ সম্পাদক নৃপেন্দ্র সিংহসহ বিভিন্ন দেবালয়ের প্রতিনিধিরা।
অনুষ্ঠানের শেষে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রথযাত্রা উদযাপনের জন্য প্রতিটি দেবালয়কে ৩০ হাজার টাকা করে অনুদান প্রদান করেন সিসিক প্রশাসক।
এই সংবাদটি পড়া হয়েছে ১৫৯ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর