- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহিলা দল কার্যকর ভূমিকা রাখছে : কয়েস লোদী
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি মতবিনিময় সভা
- সিলেটে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
- রেজাউল করিম নাচনকে সদস্য-সচিব করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন
- চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি
- চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন
- আইএইচটি সিলেটে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত
- অংশীজন সভার দ্বিতীয় দিনে আইএবি-র সঙ্গে মতবিনিময়কালে কয়েস লোদী
» সিলেট জেলা পরিষদ প্রশাসকের মাধ্যমে প্রবাসী কল্যাণ ও বাণিজ্য মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান
প্রকাশিত: ১৩. জুলাই. ২০২৬ | সোমবার
নিউজ ডেস্কঃ
বৃহত্তর সিলেট অঞ্চলের প্রায় ৩০ লাখ প্রবাসীর কল্যাণে ৪টি গুরুত্বপূর্ণ দাবি বাস্তবায়নের লক্ষ্যে সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমের বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টায় জেলা পরিষদের এই স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদানকালে নেতৃবৃন্দ বলেন, প্রবাসী কল্যাণ ও বাণিজ্য মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এই দাবিগুলো জোরালোভাবে উপস্থাপনের জন্য প্রশাসকের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান।
স্মারকলিপিতে উল্লিখিত প্রবাসীদের ৪টি দাবি হলো, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাঞ্চলের প্রবাসী যাত্রীরা যাতে সহজে নিজ গন্তব্যে পৌঁছাতে পারেন, সেজন্য কাকুয়াপাড়-সাহেব বাজার হয়ে খাদিমনগর-জাফলং সড়ক এবং সাহেব বাজার থেকে হরিপুর-জাফলং সড়ক পর্যন্ত বিদ্যমান দুটি ছোট সড়ককে সরকারি নীতিমালা অনুযায়ী ২৪ ফুটে সম্প্রসারণের দাবি জানানো হয়েছে। সড়ক দুটি প্রশস্ত হলে বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, জকিগঞ্জ, বড়লেখা, জুড়ী, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট ও জাফলং এলাকার প্রবাসীরা আম্বরখানার যানজট এড়িয়ে সহজে বাড়ি ফিরতে পারবেন। পাশাপাশি বিমানবন্দর-বাদাঘাট বাইপাস সড়ক দ্রুত চালু হলে সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রবাসীদেরও দীর্ঘ যানজটের ভোগান্তি কমবে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মতো সিলেট অঞ্চলের প্রবাসীদের স্বার্থে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকেও ‘ওপেন স্কাই’ ঘোষণা করার অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া সৌদি এয়ারলাইন্স ও কাতার এয়ারওয়েজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক যোগাযোগের মাধ্যমে সিলেটে সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়। এর ফলে ঢাকা বিমানবন্দরকেন্দ্রিক প্রবাসীদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং ইউরোপ, আমেরিকা ও কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা সরাসরি সিলেটে যাতায়াত করতে পারবেন।
সিলেট বিমানবন্দরের নতুন টার্মিনালের কাজ ২০২৩ সালে শেষ হওয়ার কথা থাকলেও বর্তমানে মাত্র ২৪ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। প্রবাসীদের দাবি, ঢাকা ও কক্সবাজার বিমানবন্দরের মতো এখানেও দিন-রাত ২৪ ঘণ্টা কাজ চালিয়ে সরকারের বেঁধে দেওয়া সময় ২০২৭ সালের মধ্যেই যেন নির্মাণকাজ সম্পন্ন করা হয়।
এয়ারপোর্ট মসজিদকে আধুনিকায়ন করে দোতলা ভবনে রূপান্তর করার দাবি জানানো হয়েছে, যাতে ওমরাহ ও হজ্জযাত্রীরা এই মসজিদ থেকেই শেষবারের মতো ইহরাম পরে পবিত্র মক্কা-মদিনার উদ্দেশ্যে রওনা হতে পারেন। এতে ধর্মপ্রাণ মুসলিমদের জন্য একটি সুন্দর ও পরিপূর্ণ ইবাদতের পরিবেশ নিশ্চিত হবে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বৃহত্তর সিলেট অঞ্চলের প্রবাসীরা প্রতিবছর প্রায় ২০ হাজার কোটি টাকা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাই প্রবাসীবান্ধব এই গুরুত্বপূর্ণ দাবিগুলো দ্রুত বাস্তবায়িত হলে সিলেট বিভাগের সোয়া কোটি মানুষ ও প্রায় ৩০ লাখ প্রবাসী আজীবন কৃতজ্ঞ থাকবেন। স্মারকলিপিতে জেলা পরিষদ প্রশাসকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের সাফল্য কামনা করা হয়েছে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান, সাধারন সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর, সহ-সভাপতি মুসলেহ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার, প্রচার সম্পাদক মো: ইউসুফ সেলু, দপ্তর সম্পাদক সেলিম আহমদ, গণদাবী নেতা শ্যামল চৌধুরী, মো. শফিকুর রহমান প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ২৪০ বার
সর্বশেষ খবর
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহিলা দল কার্যকর ভূমিকা রাখছে : কয়েস লোদী
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি মতবিনিময় সভা
- সিলেটে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহিলা দল কার্যকর ভূমিকা রাখছে : কয়েস লোদী
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি মতবিনিময় সভা
- সিলেটে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন


