শিরোনামঃ-

» শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করলেন কয়েস লোদী সহ ৯ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান

প্রকাশিত: ১২. জুলাই. ২০২৬ | রবিবার


Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেছেন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী সহ দেশের ৯টি উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যানবৃন্দ।

Manual2 Ad Code

রবিবার (১২ জুলাই) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের নেতৃত্বে চেয়ারম্যানগণ শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের মাজারে উপস্থিত হন।

সেখানে তাঁরা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তাঁরা মরহুম নেতাদের আত্মার মাগফিরাত ও দেশের কল্যাণ কামনা করে সূরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

জিয়ারতকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ’র চেয়ারম্যান এস. এম. শফিকুল আলম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ’র মো. আবুল কালাম আজাদ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ’র মোহাম্মদ জসিম উদ্দিন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ’র মোতাহার হোসেন তালুকদার, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ’র মো: শামসুজ্জামান সামু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ’র উতবাতুল বারী আবু, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ’র মাসুকুল ইসলাম রাজিব।

Manual3 Ad Code

মোনাজাত পরিচালনা শেষে গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন উপস্থিত সাংবাদিকদের জানান, নবনিযুক্ত চেয়ারম্যানগণ নিজ নিজ অঞ্চলের পরিকল্পিত উন্নয়ন ও নগরায়ণে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৮৬ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31