শিরোনামঃ-

» আইনজীবীদের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময়

প্রকাশিত: ১২. জুলাই. ২০২৬ | রবিবার

Manual1 Ad Code

বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠায় আইনজীবীদের স্বোচ্চার হতে হবে : মুহাম্মদ ফখরুল ইসলাম

নিউজ ডেস্কঃ
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, দেশের সকল ক্রান্তিলগ্নে আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে।

Manual7 Ad Code

ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আইনজীবীগণ অগ্রনী ভুমিকা পালন করেছেন।

Manual2 Ad Code

গণঅভ্যুত্থানে দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও জনগণের কাঙ্খিত স্বপ্ন পূরণ হয়নি। সরকার ক্ষমতায় গিয়ে জুলাই সনদকে উপেক্ষা ও প্রায় ৭০ শতাংশ মানুষের দেয়া গণভোটের রায়কে বাতিল করেছে।

ফলে দেশে আবারও বিচারবিভাগকে নিয়ন্ত্রণের অপচেষ্টা চলছে।

অথচ জুলাই গণঅভ্যুত্থানের মূল স্পিরিট ছিল উই ওয়ান্ট জাস্টিস ও বৈষম্যহীন বাংলাদেশ। কিন্তু সরকার বিচার বিভাগে নগ্ন হস্থক্ষেপের মাধ্যমে জুলাই স্পিরিটকে উপেক্ষা করেছে।

গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের রক্তের সাথে সরকারের এই প্রতারণা জনগণ মেনে নিবেনা। স্বাধীন বিচার বিভাগ ও স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠায় আইনজীবীদের স্বোচ্চার হতে হবে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই। সকলের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই।

Manual3 Ad Code

খুন, গুম ও জুলুমের রাজনীতির অবসান চাই। এদেশে আর কাউকে ফ্যাসিবাদ কায়েম করতে দেয়া হবেনা। এজন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ২৫ জুলাই বেলা ২টায় সিলেট সরকারী আলিয়া মাঠে ১১ দলীয় ঐক্য ঘোষিত বিভাগীয় সমাবেশ সফলে আইনজীবীদের ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি রোববার (১২ জুলাই) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সিলেট মহানগর জামায়াত ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এবং আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য ১১ দলীয় সিলেট বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে আইনজীবীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সভাপতি এডভোকেট আলিম উদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুল খালিকের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর জামায়াতের নায়েবে আমীর হাফিজ মিফতাহুদ্দীন ও সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব।

Manual6 Ad Code

আইনজীবীদের মধ্য থেকে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বারের সিনিয়র আইনজীবী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, এডভোকেট আজিম উদ্দিন, এডভোকেট দেলোয়ার হোসেন শামীম, এডভোকেট শফিকুল ইসলাম, এডভোকেট নাজমুল হুদা, এডভোকেট জুনেদ আহমদ, এডভোকেট আফজল মিয়া তালুকদার, এডভোকেট দেলোয়ার হোসেন, এডভোকেট মোস্তাফিজুর রহমান, এডভোকেট কাজী আতিকুল ইসলাম ও এডভোকেট আফজালুর রহমান প্রমূখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৭৯ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31