- সানিহিল স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ
- আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার বন্ধন সুদৃঢ় করেছে : সিসিক প্রশাসক
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
- সিলেটে শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে বলরাম জয়ন্তী ও ঝুলনযাত্রার সমাপনী
- শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা
- জিডিএফ’র উদ্যোগে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সংবর্ধনা প্রদান
- জালালাবাদ গ্যাসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নবনিযুক্ত পরিচালকের বৈঠক
- দক্ষিণ সুরমাকে সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হোক : ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ
- বতর্মান প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রামঅঞ্চলকে শহরের ন্যায় গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ পরিকল্পনা গ্রহণ করছেন: আবুল কাহের চৌধুরী শামীম
» স্কলার্সহোম শিবগঞ্জ শাখার সাফল্যের স্বর্ণময় অধ্যায়
প্রকাশিত: ১২. জুলাই. ২০২৬ | রবিবার
নিউজ ডেস্কঃ
সরকারি বৃত্তি পরীক্ষায় ২৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬ জনের গৌরবময় অর্জন; ট্যালেন্টপুলে ৬ ও সাধারণ বৃত্তিতে ১০ জন।
শিক্ষাক্ষেত্রে ধারাবাহিক সাফল্যের ধারা অব্যাহত রেখে স্কলার্সহোম শিবগঞ্জ শাখা আবারও গৌরবময় অর্জনের স্বাক্ষর রেখেছে।
২০২৫ সালের সরকারি বৃত্তি পরীক্ষায় এ শাখার শিক্ষার্থীরা অসাধারণ কৃতিত্ব প্রদর্শন করে প্রতিষ্ঠানের সুনাম আরও সমুন্নত করেছে।
এবারের সরকারি বৃত্তি পরীক্ষায় স্কলার্সহোম শিবগঞ্জ শাখা থেকে মোট ২৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এর মধ্যে ১৬ জন শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে বৃত্তি অর্জন করেছে। প্রাপ্ত ফলাফলে ৬ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল এবং ১০ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি লাভ করেছে।
শিক্ষার্থীদের এই অভাবনীয় সাফল্য বিদ্যালয়ের সুপরিকল্পিত শিক্ষা কার্যক্রম, অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষকমণ্ডলীর নিরলস প্রচেষ্টা, নিয়মিত অনুশীলন এবং শিক্ষার্থীদের অধ্যবসায়ের সম্মিলিত ফলাফল।
ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো, নম্রতা দেব প্রাচী, কাশফিয়া হানিফ, রোহামা ফাতেমা চৌধুরী, সম্পূর্ণা পাল, নাজিফা জান্নাত খান ও ইফ্ফাত ফাহমিদা মারিয়া।
সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো আলমীর বেলাল, ফারহান আহমেদ চৌধুরী, আবীর আইকুম, ইহতেশাম হক চৌধুরী, ইফ্ফাত জামিলা নিহা, মাহজাবিন চৌধুরী, হুমায়রাহ কবির আদিনা, সংহিতা রায়, মহসিনা আনজুম মামদুহা ও ঐশ্বর্য রায়।
বিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন শিক্ষার্থীদের এ সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম, আত্মনিষ্ঠা এবং শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনার সমন্বয়েই এ অসাধারণ অর্জন সম্ভব হয়েছে।
তিনি ভবিষ্যতেও শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে বিদ্যালয়ের ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিদ্যালয়ের উপাধ্যক্ষ শানিজ ফাতেমা ইব্রাহিম এ সাফল্যের জন্য শিক্ষকমণ্ডলী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতার প্রশংসা করেন।
তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টা, সঠিক পরিকল্পনা ও শিক্ষার্থীদের নিরলস অধ্যবসায়ের ফলেই এ গৌরবময় সাফল্য অর্জিত হয়েছে।
স্কলার্সহোম শিবগঞ্জ শাখার এই অনন্য অর্জন নিঃসন্দেহে প্রতিষ্ঠানের সাফল্যের স্বর্ণময় অধ্যায়ের এক উজ্জ্বল সংযোজন।
এ সাফল্য শুধু প্রতিষ্ঠানের মর্যাদাই বৃদ্ধি করেনি, বরং ভবিষ্যতে আরও বড় অর্জনের পথে শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করেছে।
এই সংবাদটি পড়া হয়েছে ১৭৬ বার
সর্বশেষ খবর
- সানিহিল স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ
- আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার বন্ধন সুদৃঢ় করেছে : সিসিক প্রশাসক
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
- সিলেটে শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে বলরাম জয়ন্তী ও ঝুলনযাত্রার সমাপনী
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর