- ৩৩ নম্বর ওয়ার্ডে ছড়া পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- পিডিবি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়
- কালীঘাট শাহচট সড়কে ঢালাইয়ের কাজ উদ্বোধন
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- নুরুল আলম সিদ্দিকী খালেদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সপ্তম মাসিক সমন্বয় সভা
- মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন
- সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত
- শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন
- সিলেটে সংবর্ধিত আন্তর্জাতিক নারী ফুটবলার অ্যাশলি মেগান প্লামট্রি
» সিলেট মহানগরী শাহপরান পূর্ব থানা জামায়াতের কর্মী শিক্ষাশিবির
প্রকাশিত: ১০. জুলাই. ২০২৬ | শুক্রবার
যুগে যুগে ত্যাগীরাই ইতিহাস সৃষ্টি করে সফলতা অর্জন করেছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
নিউজ ডেস্কঃ
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, যুগে যুগে ত্যাগীরাই ইতিহাস সৃষ্টি করে সফলতা অর্জন করেছে।
বাংলাদেশেও ইসলাম ও মানবতার জন্য জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে জামায়াত ও ছাত্রশিবিরের ভাইয়েরা যে ত্যাগ স্বীকার করেছেন তা বিশ্ব ইসলামী আন্দোলনের জন্য অনন্য নজির। ইসলামী আন্দোলনের কর্মীদের আদর্শ, শৃঙ্খলা, ত্যাগ ও তাকওয়ার গুণে সমৃদ্ধ হতে হবে।
ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, কর্মীদের নিয়মিত অধ্যয়ন, আত্মশুদ্ধি এবং সাংগঠনিক দায়িত্ব পালনের মাধ্যমে দক্ষ ও আদর্শবান জনশক্তি হিসেবে গড়ে উঠতে হবে। আর্তমানবতার কল্যাণে সর্বদা নিজেকে নিয়োজিত রাখতে হবে।
সামাজিক ও মানবিক কর্মকান্ডে অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে। নিজেকে উত্তম চরিত্রের অধিকারী হিসেবে গড়ে তুলতে চুড়ান্ত শপথের জন্য প্রস্তুতি নিতে হবে।
তিনি শুক্রবার (১০ জুলাই) সিলেট মহানগরীর শাহপরান পূর্ব থানা জামায়াতের কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
থানা আমীর মো. শামীম আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী।
দারসুল কুরআন পেশ করেন, মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার।
বক্তব্য রাখেন-থানা নায়েবে আমীর মাওলানা ফয়জুর রহমান, থানা দায়িত্বশীল মঞ্জুর রহমান, মাওলানা শাহ মাহমুদুল হক ও নাসির উদ্দিন চৌধুরী প্রমূখ।
শিক্ষাশিবিরে থানা ও বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল এবং কর্মীরা উপস্থিত ছিলেন। শিক্ষাশিবিরে বক্তারা ইসলামী আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১৮৩ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


