- ৩৩ নম্বর ওয়ার্ডে ছড়া পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- পিডিবি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়
- কালীঘাট শাহচট সড়কে ঢালাইয়ের কাজ উদ্বোধন
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- নুরুল আলম সিদ্দিকী খালেদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সপ্তম মাসিক সমন্বয় সভা
- মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন
- সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত
- শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন
- সিলেটে সংবর্ধিত আন্তর্জাতিক নারী ফুটবলার অ্যাশলি মেগান প্লামট্রি
» ১৫ জুলাই সিলেট মহানগর যুব জমিয়তের আলোচনা সভা
প্রকাশিত: ১০. জুলাই. ২০২৬ | শুক্রবার
নিউজ ডেস্কঃ
যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখার উদ্যোগে আগামী ১৫ জুলাই বুধবার এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
ওই দিন বিকাল ৪টায় সিলেট বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে। এবারের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে “২৪’শের জুলাই, জমিয়তের অবদান ও যুবসমাজের ভূমিকা”।
দলীয় সূত্রে জানা গেছে, উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা খলিলুর রহমান।
প্রধান আলোচকের বক্তব্য রাখবেন যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি হাফিজ মাওলানা তাফহীমুল হক।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগরীর সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি মাওলানা কবীর আহমদ।
সিলেট মহানগর যুব জমিয়তের প্রচার সম্পাদক মুফতী নোমান বিন আফসার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলোচনা সভাটি সফল করার লক্ষ্যে মহানগর নেতৃবৃন্দ ইতিমধ্যে জোর প্রস্তুতি শুরু করেছেন।
এর অংশ হিসেবে দাওয়াত পত্র বিলিসহ বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে, সিলেট মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা আসআদ উদ্দিন ও সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার আলোচনা সভাকে সর্বাত্মক সফল ও সার্থক করতে যুব জমিয়ত সিলেট মহানগরী এবং এর আওতাধীন সকল থানা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ সহ সর্বস্তরের যুব সমাজকে যথাসময়ে সভায় অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়েছেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১৭৫ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


