শিরোনামঃ-

» শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশে স্কলার্সহোমে বক্তৃতা প্রতিযোগিতা

প্রকাশিত: ০৯. জুলাই. ২০২৬ | বৃহস্পতিবার


Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ
শিক্ষার্থীদের বাচনভঙ্গি, আত্মবিশ্বাস, উপস্থিত বুদ্ধিমত্তা ও সৃজনশীল চিন্তাশক্তির বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম শিবগঞ্জ শাখায় বৃহস্পতিবার (৯ জুলাই) থেকে দুই দিনব্যাপী বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

Manual3 Ad Code

দুই দিনব্যাপী এ আয়োজনের প্রথম দিনে প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পরবর্তী দিনে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় উপস্হিত বক্তৃতা প্রতিযোগিতা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের উপাধ্যক্ষ শানিজ ফাতেমা ইব্রাহিম। তাঁর সুদক্ষ নেতৃত্ব, দিকনির্দেশনা ও আন্তরিক সহযোগিতায় পুরো আয়োজনটি হয়ে ওঠে সুশৃঙ্খল, প্রাণবন্ত ও সাফল্যমণ্ডিত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের কো-অর্ডিনেটর শর্মিলী রায় সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে বিদ্যালয়ের উপাধ্যক্ষ তাঁর বক্তব্যে বক্তৃতা চর্চার গুরুত্ব তুলে ধরেন।

Manual3 Ad Code

তিনি বলেন, বক্তৃতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, চিন্তার গভীরতা তৈরি এবং নিজেদের মতামত স্পষ্ট ও সুন্দরভাবে প্রকাশের দক্ষতা অর্জনে সহায়তা করে।

তিনি শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেদের প্রতিভার বিকাশ ঘটানোর আহ্বান জানান।

এরপর শুরু হয় প্রতিযোগিতার মূল পর্ব। শিক্ষার্থীরা একে একে বিভিন্ন বিষয়ে স্বতঃস্ফূর্তভাবে তাদের বক্তব্য উপস্থাপন করে।

তাদের সাবলীল উপস্থাপন, উপস্থিত বুদ্ধিমত্তা ও সৃজনশীল ভাবনা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

Manual7 Ad Code

শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও আকর্ষণীয় ও উৎসবমুখর।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন শাহনাজ আক্তার লিপি, ফারজানা তাসনিম, লাভলী ইয়াসমিন, মুক্তা ধর, শাহিদা আক্তার, মাহমুদা নুসরাত তপাদার এবং এল. এন. পিউলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন সানজিদা হক তারিন ও ববি রাণী দে।

বিদ্যালয় কর্তৃপক্ষ মনে করেন এ ধরনের সহশিক্ষামূলক কার্যক্রম শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, যোগাযোগ দক্ষতা, আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ভবিষ্যতেও শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৭৩ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31