- ৩৩ নম্বর ওয়ার্ডে ছড়া পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- পিডিবি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়
- কালীঘাট শাহচট সড়কে ঢালাইয়ের কাজ উদ্বোধন
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- নুরুল আলম সিদ্দিকী খালেদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সপ্তম মাসিক সমন্বয় সভা
- মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন
- সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত
- শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন
- সিলেটে সংবর্ধিত আন্তর্জাতিক নারী ফুটবলার অ্যাশলি মেগান প্লামট্রি
» সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন আজ
প্রকাশিত: ০৯. জুলাই. ২০২৬ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন আজ শুক্রবার (১০ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সকাল ১১টায় সিলেট মহানগরীর মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস ভবন অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
পরিষদের নেতৃবৃন্দ জানিয়েছেন, সমাজে সমঅধিকার, সমমর্যাদা প্রতিষ্ঠা এবং বৈষম্য ও নির্যাতনের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের যৌক্তিক দাবি আদায়ের সংগ্রামকে বেগবান করার লক্ষ্য নিয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী বাসুদেব ধর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সন্তোষ শর্মা।
এছাড়াও অনুষ্ঠানে জাতীয় ও স্থানীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করবেন।
সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়ন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ এক যৌথ বিবৃতিতে সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বী ও সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সম্মেলনে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল ও সার্থক করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১৬৫ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


