শিরোনামঃ-
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক ছাত্র জমিয়তের আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশিত: ০৯. জুলাই. ২০২৬ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
ছাত্র জমিয়ত বাংলাদেশ, সিলেট জেলা দক্ষিণ শাখার উদ্যোগে “জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক আলোচনা সভা ও সকল শহীদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকাল ৩টায় সিলেট নগরীর বন্দরবাজারস্থ আল করিম টাওয়ারের ৪র্থ তলায় জেলা জমিয়ত কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন, জেলা দক্ষিণ শাখার সভাপতি কাওছার আহমদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হা. নাঈম আহমদ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার ছাত্রবিষয়ক সম্পাদক মাওলানা হাসান বিন ফাহিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, যুব জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন, জেলা জমিয়তের নির্বাহী সদস্য মাওলানা এমাদ উদ্দিন সালিম, মহানগর জমিয়তের সহ-প্রচার সম্পাদক হাফিজ মাসুম আহমদ এবং যুব জমিয়ত সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মনসুর আহমদ।
এছাড়া বক্তব্য দেন, ছাত্র জমিয়ত জেলা দক্ষিণ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সোহাইল আহমদ, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক শেখ আব্দুল্লাহ উসামা, সাবেক প্রচার সম্পাদক শায়খুল ইসলাম এবং শাহপরান থানা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মীর আইনুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল জনগণের ন্যায্য অধিকার, বৈষম্যহীন সমাজব্যবস্থা, জবাবদিহিমূলক রাষ্ট্র ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ।
শহীদদের আত্মত্যাগকে অর্থবহ করতে ন্যায়বিচার, সুশাসন, মানবিক মূল্যবোধ ও ইসলামী আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়; বরং দেশ, জাতি ও জনগণের কল্যাণে বাস্তবায়িত হওয়াই সময়ের দাবি।
দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও নৈতিকতাসম্পন্ন রাষ্ট্র গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের রূহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ১৮৫ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর