শিরোনামঃ-

» স্মাইল লার্নিং সেন্টারের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক

প্রকাশিত: ০৮. জুলাই. ২০২৬ | বুধবার


Manual5 Ad Code

সিলেটের শিক্ষা-ঐতিহ্য পুনরুদ্ধারে সম্মিলিতভাবে কাজ করতে হবে

নিউজ ডেস্কঃ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একসময় শিক্ষা, সংস্কৃতি ও মেধার ক্ষেত্রে সিলেট দেশের অন্যতম অগ্রগামী অঞ্চল ছিল। সময়ের পরিক্রমায় সেই অবস্থান অনেকটাই পিছিয়ে গেছে। সিলেটের গৌরবময় শিক্ষা-ঐতিহ্য পুনরুদ্ধারে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বুধবার (৮ জুলাই) নগরীর ৪০ নম্বর ওয়ার্ডের ছিটা গোটাটিকর এলাকায় স্মাইল লার্নিং সেন্টারের উদ্যোগে আয়োজিত ‘স্মাইল বার্তা’-এর মোড়ক উন্মোচন এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual5 Ad Code

সিসিক প্রশাসক বলেন, সমাজের উন্নয়নে নিবেদিতপ্রাণ মানুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এমন বাস্তবতায় স্মাইল লার্নিং সেন্টারের মতো প্রতিষ্ঠান শিশু-কিশোরদের শিক্ষার ভিত্তি গড়ে তোলার যে উদ্যোগ নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের ছোট ছোট উদ্যোগই ভবিষ্যতে সিলেটের শিক্ষা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, তাদের নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও দেশপ্রেমেও সমৃদ্ধ হতে হবে। শিক্ষিত ও আদর্শবান নতুন প্রজন্মই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে।

এ সময় আব্দুল কাইয়ুম চৌধুরী ছিটা গোটাটিকর এলাকাসহ ৪০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নকাজ বাস্তবায়নের আশ্বাস দেন। তিনি জানান, বর্তমানে এ ওয়ার্ডে প্রায় ২০ কোটি টাকার উন্নয়নকাজ চলমান রয়েছে। ভবিষ্যতেও এলাকাবাসীর প্রয়োজন অনুযায়ী নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে।

Manual1 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. দিদার চৌধুরী, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মুহাম্মদ নজরুল ইসলাম এবং সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন।

স্মাইল লার্নিং সেন্টারের প্রতিষ্ঠাতা আব্দুল কুদ্দুস রুবেলের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক অনামিকা সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কেন্দ্রটির ইনচার্জ সজল মালাকার।

Manual7 Ad Code

বক্তব্য দেন, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবক আরিফুল ইসলাম আরিফ।

অনুষ্ঠানে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কোহিনূর আহমদ, এয়ারপোর্ট থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদির সমছু, মোগলাবাজার থানা বিএনপির আহ্বায়ক আবুল হাসনাত, যুবদলের সাবেক নেতা এনামুল হক লিটন, জিলাদ আহমদ, মারজানুল হক জোসেফ, স্মাইল লার্নিং সেন্টারের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং ছিটা গোটাটিকর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩০৪ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31