শিরোনামঃ-

» রোটারি ক্লাব অব সিলেট সাউথের নতুন বর্ষের প্রথম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৮. জুলাই. ২০২৬ | বুধবার


Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ
রোটারি ক্লাব অব সিলেট সাউথের নতুন রোটারি বর্ষের প্রথম সাপ্তাহিক সভা নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এর মধ্য দিয়ে নতুন নেতৃত্বের অধীনে ক্লাবের নিয়মিত কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।

Manual3 Ad Code

সভার শুরুতে ক্লাবের সাবেক সভাপতি (পিপি) রোটারিয়ান মোহাম্মদ আলী মঞ্জুর সভা পরিচালনা করেন। পরে তিনি আনুষ্ঠানিকভাবে নতুন বর্ষের সভাপতি রোটারিয়ান ইঞ্জিনিয়ার দীপক চক্রবর্তীর কাছে সভাপতির কলার হস্তান্তর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর রোটারিয়ান জাকির আহমদ চৌধুরী। তিনি নবগঠিত নেতৃত্বকে আন্তরিক অভিনন্দন জানিয়ে রোটারির মূল আদর্শ, মানবসেবা এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি নতুন রোটারি বর্ষে ক্লাবের সার্বিক সাফল্য কামনা করেন।

Manual5 Ad Code

গুরুত্বপূর্ণ এই সভায় ক্লাবের চলতি রোটারি বর্ষের বিভিন্ন সেবামূলক কর্মসূচি, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

শেষে উপস্থিত সদস্যরা নতুন নেতৃত্বের সফলতা কামনা করে রোটারির মূলমন্ত্র ‘সেবা অগ্রগণ্য’ (ঝবৎারপব অনড়াব ঝবষভ) বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Manual7 Ad Code

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পিপি রোটারিয়ান আব্দুল মালিক সুজন, পিপি রোটারিয়ান জুবায়ের আহমদ জাবের, পিপি রোটারিয়ান দেবাশীষ চত্রবর্তী, পিপি রোটারিয়ান আব্দুল মুহিত দিদার, পিপি রোটারিয়ান জুবায়ের আহমদ চৌধুরী সুমন, পিপি রোটারিয়ান ইঞ্জিনিয়ার জাবেদ আহমদ, পিপি রোটারিয়ান হাফিজ কামরুল ইসলাম, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান অমিত দাস, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান সাজ দেব, ক্লাব ট্রেজারার রোটারিয়ান জীবন রায়সহ ক্লাবের অন্যান্য সদস্য এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২২২ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31