- সানিহিল স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ
- আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার বন্ধন সুদৃঢ় করেছে : সিসিক প্রশাসক
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
- সিলেটে শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে বলরাম জয়ন্তী ও ঝুলনযাত্রার সমাপনী
- শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা
- জিডিএফ’র উদ্যোগে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সংবর্ধনা প্রদান
- জালালাবাদ গ্যাসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নবনিযুক্ত পরিচালকের বৈঠক
- দক্ষিণ সুরমাকে সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হোক : ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ
- বতর্মান প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রামঅঞ্চলকে শহরের ন্যায় গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ পরিকল্পনা গ্রহণ করছেন: আবুল কাহের চৌধুরী শামীম
» রোটারি ক্লাবের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ে সিলিং ফ্যান প্রদান
প্রকাশিত: ০৮. জুলাই. ২০২৬ | বুধবার
নিউজ ডেস্কঃ
শিক্ষার্থীদের জন্য আরামদায়ক ও অনুক‚ল শিক্ষা পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে রোটারি ক্লাব অব জালালাবাদ এবং রোটারি ক্লাব অব সিলেট নর্থের যৌথ উদ্যোগে সিলিং ফ্যান প্রদান করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) সকালে সিলেটের শাহী ঈদগাহস্থ হাজী শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব ফ্যান প্রদান করা হয়।
অনুষ্ঠানে রোটারি ক্লাব অব জালালাবাদের সভাপতি রোটা. লতিফা জাহাঙ্গীর, রোটারি ক্লাব অব সিলেট নর্থের সভাপতি রোটা. কাজী ওমর ফারুক এবং রোটারি ক্লাব অব সিলেট সুপ্রিমের সভাপতি ডা. মোস্তফা আহমদ আজাদ মাদানী বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে সিলিং ফ্যান হস্তান্তর করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডেপুটি কান্ট্রি কোঅর্ডিনেটর (ডি-৬৫) পিডিজি এম আতাউর রহমান পীর।
তিনি বলেন, একটি সুন্দর শিক্ষা পরিবেশ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপ‚র্ণ ভূমিকা পালন করে।
শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করাও আমাদের সামাজিক দায়িত্ব।
রোটারি সবসময় শিক্ষা, স্বাস্থ্য ও মানবকল্যাণম‚লক কার্যক্রমে অগ্রণী ভ‚মিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাবেরী রানী দেবী রোটারির এই মহতী উদ্যোগের জন্য ক্লাবের সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, নতুন সিলিং ফ্যান শিক্ষার্থীদের জন্য শ্রেণিকক্ষে আরও স্বস্তিদায়ক পরিবেশ সৃষ্টি করবে এবং পাঠদান কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।
এ সময় ক্লাবের সদস্যবৃন্দ রোটারিয়ানবৃন্দের মধ্যে ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর (আ্যাডমিন) ও আইপিপি তুহিন আহমদ, ক্লাব সেক্রেটারি জাহেদ আহমদ চৌধুরী, মো. চাঁন মিয়া, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২৩৪ বার
সর্বশেষ খবর
- সানিহিল স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ
- আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার বন্ধন সুদৃঢ় করেছে : সিসিক প্রশাসক
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
- সিলেটে শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে বলরাম জয়ন্তী ও ঝুলনযাত্রার সমাপনী
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর