শিরোনামঃ-

» তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলার সাবেক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা সম্পন্ন

প্রকাশিত: ০৮. জুলাই. ২০২৬ | বুধবার


Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ
বাংলা জাতীয় মাসিক পরওয়ানার সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী বলেন, সততা ও একনিষ্ঠতা কেবল ব্যক্তিগত গুণ নয়; বরং একজন আদর্শ কর্মীর আত্মপরিচয় এবং একটি আদর্শিক সংগঠনের প্রাণশক্তি।

যে কর্মী নিয়তকে বিশুদ্ধ রাখে, দায়িত্ব পালনে আমানতদার থাকে এবং প্রতিকূলতার মাঝেও আদর্শের সঙ্গে আপস করে না, প্রকৃতপক্ষে তার হাত ধরেই সংগঠনের ভিত্তি সুদৃঢ় হয়।

তালামীযে ইসলামিয়ার প্রতিটি কর্মীকে মনে রাখতে হবে-আমরা কোন ব্যক্তি, পদ বা পার্থিব স্বার্থের জন্য কাজ করি না; আমরা কাজ করি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের মহান উদ্দেশ্যে।

তাই আমাদের প্রতিটি পদক্ষেপে থাকতে হবে তাকওয়া, দায়িত্ববোধ, শৃঙ্খলা, আমানতদারিতা এবং আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত।

কর্মের বাহ্যিক সাফল্যের চেয়েও নিয়তের বিশুদ্ধতা ও আমলের গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে অধিক মূল্যবান।

Manual2 Ad Code

তিনি আরো বলেন, নিয়মিত অধ্যয়নের অভ্যাস, জ্ঞানান্বেষণের তৃষ্ণা, উত্তম চরিত্র, নৈতিক দৃঢ়তা ও দায়িত্বশীল আচরণের মধ্যেই তার প্রকৃত ব্যক্তিত্বের বিকাশ ঘটে।

Manual2 Ad Code

তাই প্রতিদিন নির্দিষ্ট সময় অধ্যয়নে আত্মনিয়োগ, বইপাঠকে জীবনের অবিচ্ছেদ্য অনুষঙ্গ হিসেবে গ্রহণ এবং আত্মশুদ্ধি ও আত্মউন্নয়নের ধারাবাহিক সাধনা অব্যাহত রাখা সময়ের অপরিহার্য দাবি।

Manual4 Ad Code

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা আয়োজিত জেলা শাখার সাবেক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার (‎৭ জুলাই) বিকাল ৩টায়, সিলেট শহরের অভিজাত একটি হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন।

সংগঠনের সিলেট পূর্ব জেলা সভাপতি আবু ছায়িদ মো. আশিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আমিনুল এহসান জাবির এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ উসমান গণি, কেন্দ্রীয় অফিস সম্পাদক মুহাম্মদ জিল্লুর রহমান, কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু হেনা মো. ইয়াছিন, সহ স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক হোসাইন আহমদ, সিলেট মহানগর সভাপতি আরিফ হোসাইন সামাদ, সিলেট পূর্ব জেলার সাবেক সভাপতি হাফিজ সাদ উদ্দিন, সিলেট মহানগর আল ইসলাহর সহ সাধারণ সম্পাদক মাওলানা ফয়জুল হক, সংগঠনের সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক আহকামুল ইসলাম বুলবুল।

Manual8 Ad Code

এসময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সিলেট পূর্ব জেলা সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ রেদওয়ান হোসেন, মো. শরীফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবু তায়্যিব রুবেল, সহ সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ, প্রচার সম্পাদক আব্দুল মুতালিব, সহ প্রচার সম্পাদক জুবেল আহমদ, দেলওয়ার হোসেন, অর্থ সম্পাদক তানভীর আহমদ, অফিস সম্পাদক মাহবুব আহমদ, সহ অফিস সম্পাদক মো. উবায়দুল হক অমি, প্রশিক্ষণ সম্পাদক জফরুল আলম, সহ প্রশিক্ষণ সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া, আহমদ হোসাইন আইমান, আবু হানিফ মো. নায়িম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. মফিজ উদ্দিন, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কাওছার আহমদ, জাহেদ আহমদ খান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আহমদ হোসাইন কাইফ, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুল হামিদ হুমায়দী, সদস্য মো. আব্দুল আহাদ, আশরাফুল ইসলাম মিতাজ, আব্দুল্লাহ ইবনে খলিল, হাবিবুর রহমান হিফজুর, আবিদ হোসেন, জয়নুল হোসাইন, মাজহারুল ইসলাম চৌধুরী, সাদিকুর রহমান তানিম, সৈয়দ এহসানুল হাসান, মো. খলিলুর রহমান প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৭২ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31