শিরোনামঃ-

» অসংখ্য গর্ত ও ভাঙাচোরা রাস্তা: কানাইঘাটের গাজী বুরহান উদ্দিন সড়কে সীমাহীন দুর্ভোগ

প্রকাশিত: ০৮. জুলাই. ২০২৬ | বুধবার


Manual7 Ad Code

কানাইঘাট প্রতিনিধিঃ
সিলেটের কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়ন এবং পার্শ্ববর্তী গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের হাজার হাজার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম ‘গাজী বুরহান উদ্দিন সড়ক’।

অত্যন্ত দুঃখের বিষয়, দীর্ঘ দিন ধরে সড়কটি চরম বেহাল অবস্থায় পড়ে রয়েছে। পুরো সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত ও ভাঙাচোরা অংশ।

ফলে রাস্তাটি এখন জনসাধারণের চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে এবং প্রতিদিন হাজার হাজার মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

Manual1 Ad Code

এই সড়কটি দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী, কর্মজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক যাতায়াত করেন।

বিশেষ করে, জরুরি চিকিৎসার জন্য অসুস্থ রোগীদের এই ভাঙাচোরা রাস্তা দিয়ে যাতায়াত করা যেন এক চরম শাস্তি।

সড়কের এই নাজুক অবস্থার কারণে একদিকে যেমন যাতায়াতের সময় ও খরচ দিন দিন বাড়ছে, অন্যদিকে তেমনি প্রতিনিয়ত বাড়ছে ছোট-বড় দুর্ঘটনার ঝুঁকি।

Manual2 Ad Code

দেশের সার্বিক উন্নয়নের এই অগ্রযাত্রার সময়ে এত গুরুত্বপূর্ণ একটি আঞ্চলিক সড়কের এমন করুণ ও অবহেলিত অবস্থা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

Manual7 Ad Code

রাস্তা মানুষের অধিকার, দুর্ভোগ নয়। তাই হাজারো মানুষের এই নিত্যদিনের কষ্ট ও দুর্ভোগ বিবেচনা করে অবিলম্বে গাজী বুরহান উদ্দিন সড়কের সংস্কার কাজ শুরু করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।

জনগণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং স্থানীয় প্রশাসনের প্রতি দ্রুত প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৭৭ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31