শিরোনামঃ-

» সিলেট বিভাগ গণদাবী পরিষদ পর্তুগাল শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৭. জুলাই. ২০২৬ | মঙ্গলবার

Manual4 Ad Code

ওসমানী বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধের দাবি

নিউজ ডেস্কঃ
পর্তুগালে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের সংগঠন ‘সিলেট বিভাগ গণদাবী পরিষদ পর্তুগাল শাখা’র কার্যকরী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত রবিবার স্থানীয় সময় সকাল ১১টায় লিসবনের ‘বাংলার স্বাদ’ রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের পর্তুগাল শাখার সভাপতি হারুন-আর রশীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সানি সুমন আহমদের সঞ্চালনায় সভায় সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

সভায় সভাপতির বক্তব্যে হারুন-আর রশীদ বলেন, পর্তুগালে বসবাসকারী সকল প্রবাসীকে নিয়ে সিলেটের মানুষের মনের দাবি ও প্রাণের দাবি আদায়ে আমরা ঐক্যবদ্ধ আছি এবং থাকবো।

Manual3 Ad Code

সিলেটের যে সকল অসম্পূর্ণ কাজ বাকি আছে, তা আগামী দিনে আদায়ের লক্ষ্যে আমরা কাজ করে যাব।

এ লক্ষ্যে খুব শীঘ্রই আরও একটি বড় পরিসরের সভার আয়োজন করা হবে।

সভায় বিস্তারিত আলোচনান্তে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

আগামী ১লা সেপ্টেম্বর থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সালাম এয়ার লাইন্সের ফ্লাইট চালুর অনুমতি দেওয়ায় বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সিলেটের দুই মন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান।

বক্তারা বলেন, সিলেট বিভাগের প্রায় ৪৫ লাখ প্রবাসীর দীর্ঘদিনের দাবি ছিল ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়েত, কাতার, দুবাইসহ ৬-৭টি এয়ার লাইন্সের ফ্লাইট চালু করা।

এই উদ্যোগের ফলে প্রবাসীরা সহজে এবং কম ভাড়ায় মাতৃভূমিতে যাতায়াত করতে পারবেন।

Manual4 Ad Code

পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের যাত্রী ভাড়া বৃদ্ধির জুলুম থেকে প্রবাসীরা রেহাই পাবেন।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী যাত্রী হয়রানি অবিলম্বে বন্ধ করার দাবি জানানো হয়।

একই সাথে বিমানবন্দরে যাত্রীদের সাথে আগত অতিথিদের জন্য বসার ব্যবস্থা, পর্যাপ্ত টয়লেট সুবিধা সহ প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান নেতৃবৃন্দ।

সভায় জানানো হয়, ইউরোপের বিভিন্ন দেশে সিলেট বিভাগ গণদাবী পরিষদের শাখা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এই সংগঠনের মাধ্যমে সিলেট বিভাগের ন্যায্য দাবি-দাওয়া আদায়ে সকলকে গণদাবী পরিষদের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি এ.এইচ.এম. নুরুল হুদা নাহাজ, আমিরুল হক, রুহেল আহমদ, আবুল কালাম, এনামুল হক, লুকমান হোসেন; সহ-সাধারণ সম্পাদক সাবিবর আহমেদ, বদরুল আমিন; সাংগঠনিক সম্পাদক দিলদার মিয়া; তথ্য ও প্রচার সম্পাদক আলমগীর হাসান ফারুকী; কোষাধ্যক্ষ মৌলানা ফখরুল ইসলাম; দপ্তর সম্পাদক ছালেহ আহমদ; আইন বিষয়ক সম্পাদক কাওসার আহমদ; শ্রম ও পেশাজীবী সম্পাদক আকমল হুসেইন খান; ধর্ম ও প্রবাসী বিষয়ক সম্পাদক হাফিজ সাদিকুর রহমান এবং মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া বেগমসহ শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

আগামী দিনে সিলেট বিভাগের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৩৩ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31