- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘সাংস্কৃতিক সপ্তাহ’-এর উদ্বোধন
প্রকাশিত: ০৬. জুলাই. ২০২৬ | সোমবার
নিউজ ডেস্কঃ
শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা অন্বেষণ, নৈতিক মূল্যবোধের অবয়ব তৈরি ও সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজের প্রাথমিক শাখায় ‘সাংস্কৃতিক সপ্তাহ-২০২৬’-এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো উদ্বোধনী অনুষ্ঠানটি এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কলার্সহোম, সিলেট-এর একাডেমিক কো-অর্ডিনেটর ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর জয়নাল আবেদিন চৌধুরী।
তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি চর্চায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, সহশিক্ষা কার্যক্রম শিশুদের আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলি, যোগাযোগ দক্ষতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাদের জন্য বিশেষ দোয়া ও শুভকামনা জানান।
স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অত্র ক্যাম্পাসের প্রাক্তন অধ্যক্ষ নাজমুল বারি জামালী।
অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন, কলেজের প্রাথমিক শাখার উপাধ্যক্ষ নাহিদা খান এবং পুরো অনুষ্ঠানটি চমৎকারভাবে সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষিকা তমালিকা তালুকদার তমা।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, ইংরেজি ভার্সনে পাঠদানের পাশাপাশি আমরা শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে চাই, যাতে তারা জ্ঞান, নৈতিকতা, সংস্কৃতি ও নেতৃত্ব-সব ক্ষেত্রেই দক্ষ হয়ে ভবিষ্যতের বৈশ্বিক নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।
একটি শিশুর প্রকৃত শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; তার চিন্তা, সৃজনশীলতা, মূল্যবোধ ও সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়েই একজন পূর্ণাঙ্গ মানুষ গড়ে ওঠে।
তিনি আরও যোগ করেন, এই সাংস্কৃতিক সপ্তাহ শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং দলগত কাজের মানসিকতা গড়ে তোলার একটি অনন্য প্ল্যাটফর্ম।
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর জামালী শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখতে, নিয়মিত অনুশীলন করতে এবং প্রতিটি সুযোগকে নিজেদের দক্ষতা বিকাশের মাধ্যম হিসেবে গ্রহণ করার আহ্বান জানান।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই সপ্তাহব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের বহুমাত্রিক প্রতিভা বিকাশের লক্ষ্যে-আবৃত্তি, সংগীত, নৃত্য, চিত্রাঙ্কন, গল্প বলা, কুইজ, অভিনয় এবং তাৎক্ষণিক বক্তৃতাসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
শিক্ষা ও সংস্কৃতির এমন চমৎকার মেলবন্ধন শিক্ষার্থীদের মানসিক বিকাশে এক ইতিবাচক ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, স্কলার্সহোম মেজরটিলা কলেজের প্রাথমিক শাখার সকল শিক্ষার্থী ইংরেজি ভার্সনে অধ্যয়নরত।
একাডেমিক উৎকর্ষের পাশাপাশি তাদের ভাষাগত দক্ষতা, সৃজনশীল চিন্তাশক্তি, নেতৃত্বের গুণাবলি এবং সাংস্কৃতিক বিকাশ নিশ্চিত করতেই প্রতিষ্ঠানটি নিয়মিত এই সহশিক্ষা কার্যক্রমের আয়োজন করে থাকে।
এই সংবাদটি পড়া হয়েছে ২০১ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর