- সিলেট মহানগরী শাহপরান পূর্ব থানা জামায়াতের কর্মী শিক্ষাশিবির
- ১৫ জুলাই সিলেট মহানগর যুব জমিয়তের আলোচনা সভা
- সিসিক প্রাঙ্গণে বড় পর্দায় দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সব ম্যাচ
- ঐতিহ্যবাহী বিভিন্ন মাজারের সার্বিক ব্যবস্থাপনা ও উন্নয়ন সংক্রান্ত কমিটির প্রথম সভা
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁও-এ কর্মসূচি ঘোষণা
- সিলেটে রথযাত্রা; তিন জাতীয় অতিথির মহামিলন
- শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশে স্কলার্সহোমে বক্তৃতা প্রতিযোগিতা
- সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন আজ
- বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ
- জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক ছাত্র জমিয়তের আলোচনা সভা অনুষ্ঠিত
» রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সংবর্ধনাঅনুষ্ঠানে সিসিক প্রশাসক
প্রকাশিত: ০৬. জুলাই. ২০২৬ | সোমবার
ক্রীড়া ক্ষেত্রে প্রতিবন্ধী খেলোয়াড়দের সাফল্যে সিলেট তথা দেশবাসী গর্বিত
নিউজ ডেস্কঃ
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রতিবন্ধী ক্রীড়াবিদদের সাফল্য সিলেট তথা সমগ্র দেশের জন্য গর্বের।
তাদের এই অর্জন প্রমাণ করে, সুযোগ ও পৃষ্ঠপোষকতা পেলে প্রতিবন্ধী ব্যক্তিরাও আন্তর্জাতিক অঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করতে পারেন।
সোমবার (৬ জুলাই) বিকেলে সিলেট সিটি কর্পোরেশন মিলনায়তনে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক, সিলেট ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দলের অধিনায়ক এবং বাংলাদেশ প্যারা গেমস ব্যাডমিন্টনে স্বর্ণপদকজয়ী জাবেদ আহমদকে সংবর্ধনা দেওয়া হয়।
সম্প্রতি মালয়েশিয়ায় অনুষ্ঠিত দ্বিতীয় এশিয়ান প্যারা থ্রোবল প্রতিযোগিতায় বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জনে অবদান রাখায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। সরকার তাদের শিক্ষা, ক্রীড়া ও সামাজিক উন্নয়নে কাজ করছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানও এ বিষয়ে আন্তরিক। সিলেট সিটি কর্পোরেশনও প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।
তিনি বলেন, স্বর্ণপদকজয়ী জাবেদ আহমদের এই অসাধারণ অর্জনের স্বীকৃতি হিসেবে সিলেট সিটি কর্পোরেশন থেকেও তাকে সম্মাননা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
পাশাপাশি প্রতিবন্ধীদের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সমাজসেবা অধিদপ্তরসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।
রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ও সিলেট ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দলের সভাপতি আলহাজ আতাউর রহমান খান শামছুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল-আমিন আহমেদ নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জালালাবাদের সম্পাদক মুকতাবিস-উন-নূর, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রফিক, জেলা ক্রীড়া অফিসার নুর হোসেন, ফুলকলি ফুড প্রডাক্টস সিলেট অঞ্চলের ডিএজিএম জসিম উদ্দিন, সিলেট বধির সংঘের সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী এম. আহমদ আলী এবং গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)-এর মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান।
সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন, জাবেদ আহমদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সমাজভিত্তিক প্রতিবন্ধী ও শিশু সুরক্ষা সংস্থার সভাপতি কাজী মহসিন কবির দিদার, শাহজালাল রাগীব-রাবেয়া প্রতিবন্ধী ইনস্টিটিউটের প্রিন্সিপাল হ্যাপী রাণী দেব, ব্লাস্ট সিলেটের সাবেক কো-অর্ডিনেটর অ্যাডভোকেট সত্যজিৎ কুমার দাস, অ্যাডভোকেট সৈয়দ কাউছার আহমদ, রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি সৈয়দ শওকত আলী, নির্বাহী সদস্য স্বপন আহমদ, সদস্য জাকারিয়া আহমদ সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং অন্যান্য অতিথিবৃন্দ সংবর্ধিত ক্রীড়াবিদ জাবেদ আহমদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১৫২ বার
সর্বশেষ খবর
- সিলেট মহানগরী শাহপরান পূর্ব থানা জামায়াতের কর্মী শিক্ষাশিবির
- ১৫ জুলাই সিলেট মহানগর যুব জমিয়তের আলোচনা সভা
- সিসিক প্রাঙ্গণে বড় পর্দায় দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সব ম্যাচ
- ঐতিহ্যবাহী বিভিন্ন মাজারের সার্বিক ব্যবস্থাপনা ও উন্নয়ন সংক্রান্ত কমিটির প্রথম সভা
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁও-এ কর্মসূচি ঘোষণা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিলেট মহানগরী শাহপরান পূর্ব থানা জামায়াতের কর্মী শিক্ষাশিবির
- ১৫ জুলাই সিলেট মহানগর যুব জমিয়তের আলোচনা সভা
- সিসিক প্রাঙ্গণে বড় পর্দায় দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সব ম্যাচ
- ঐতিহ্যবাহী বিভিন্ন মাজারের সার্বিক ব্যবস্থাপনা ও উন্নয়ন সংক্রান্ত কমিটির প্রথম সভা
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁও-এ কর্মসূচি ঘোষণা


