শিরোনামঃ-

» সিলেট সিটি ও এসএনভির বর্জ্য ব্যবস্থাপনা কর্মশালা

প্রকাশিত: ০৬. জুলাই. ২০২৬ | সোমবার

Manual1 Ad Code

পরিচ্ছন্ন নগর গড়তে সবার আগে প্রয়োজন উৎসে বর্জ্য পৃথকীকরণ

নিউজ ডেস্কঃ

পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী গড়ার লক্ষ্যে উৎস থেকেই বর্জ্য পৃথকীকরণ বিষয়ে এক কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) নগরীর সোবহানীঘাটস্থ একটি হোটেলের হলরুমে সিলেট সিটি কর্পোরেশনের পানি চক্রের টেকসই রূপান্তর প্রকল্প এবং নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এসএনভির যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় নগরীর ২২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পেশাজীবী, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতা, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

Manual6 Ad Code

অনুষ্ঠানে গৃহস্থালি পর্যায় থেকেই জৈব ও অজৈব বর্জ্য পৃথকীকরণের প্রয়োজনীয়তা, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Manual5 Ad Code

এসএনভি সিলেট প্রকল্পের ক্লাস্টার কো-অর্ডিনেটর রাহিমা বেগমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রধন বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন ও রিডো বাংলাদেশের নির্বাহী পরিচালক নাসির উদ্দিন আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন বলেন, “পরিচ্ছন্ন নগরী গড়তে শুধু সিটি কর্পোরেশনের একার উদ্যোগ যথেষ্ট নয়।

Manual7 Ad Code

প্রতিটি নাগরিককে নিজ নিজ বাসা থেকেই বর্জ্য আলাদা করার অভ্যাস গড়ে তুলতে হবে।

উৎসে বর্জ্য পৃথকীকরণ নিশ্চিত হলে বর্জ্য ব্যবস্থাপনা আরও সহজ, কার্যকর ও পরিবেশবান্ধব হবে।”

তিনি আরো বলেন, বর্জ্যকে সমস্যা নয়, সম্পদ হিসেবে বিবেচনা করতে হবে।

Manual3 Ad Code

সঠিকভাবে বর্জ্য পৃথকীকরণ ও পুনর্ব্যবহার নিশ্চিত করা গেলে পরিবেশ দূষণ কমবে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং একটি টেকসই নগর ব্যবস্থাপনা গড়ে উঠবে।

এ লক্ষ্য অর্জনে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সকলের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কর্মশালায় বক্তারা বলেন, পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে নাগরিকদের আচরণগত পরিবর্তন অপরিহার্য।

পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠনকে সম্পৃক্ত করে উৎস থেকে বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং নিজ নিজ এলাকায় বর্জ্য পৃথকীকরণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ১৫ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031