শিরোনামঃ-

» সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট পুনরায় চালু হওয়ায় ড. কাজী কামালের কৃতজ্ঞতা

প্রকাশিত: ০৬. জুলাই. ২০২৬ | সোমবার


Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট পুনরায় চালু হওয়ায় রকীব শাহ রিসার্চ সেন্টারের চেয়ারম্যান, সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)-এর নির্বাচনে দু’বারের মেয়র পদপ্রার্থী, বিশিষ্ট লেখক ও গবেষক ড. কাজী কামাল আহমদ প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন|

সোমবার (৬ জুলাই) গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় ড. কাজী কামাল আহমদ বলেন, ‘বৃহত্তর সিলেটবাসী তথা রেমিট্যান্স যোদ্ধাদের সুবিধার্থে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইটটি কোন প্রকার সাময়িক বিরতি ছাড়া সারা বছরব্যাপী পরিচালনা করার জন্য বাংলাদেশ বিমানের প্রতি আহ্বান জানাই|’

Manual6 Ad Code

এছাড়া তিনি বৃহত্তর সিলেটের রেমিট্যান্স যোদ্ধা অধ্যুষিত বার্মিংহাম ও লিভারপুলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সপ্তাহে অনন্ত একটি করে দু’টি ফ্লাইট পরিচালনার জন্য বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় তথা সরকারের প্রতি অনুরোধ জানান|

তিনি বলেন, ‘যুদ্ধের প্রভাবে বিশ^বাজারে তেলের মূল্য সাময়িক বৃদ্ধি পাওয়ায় অভ্যন্তরীণ টিকিটের মূল্য প্রায় দ্বিগুণ করা হয়েছে|

Manual7 Ad Code

এখন তেলের মূল্য কমেছে| তাই টিকিটের মূল্য কমানোর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় তথা সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি|’

Manual1 Ad Code

এছাড়া তিনি সিলেট-ঢাকা দু’টি এবং সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার একটি বিরতিহীন ট্রেন চালুর দাবি জানান| সেই সাথে তিনি সিলেট-ঢাকা মহাসড়কের কাজ দ্রুত সম্পন্নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান|

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৭ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031