- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» ইউনাইটেড এইড ফর নেশন ও দেশ যুব সংগঠন সিলেট’র আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশিত: ০৫. জুলাই. ২০২৬ | রবিবার
নিউজ ডেস্কঃ
সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা, যুব ক্ষমতায়ন এবং দেশ ও জাতির কল্যাণে একযোগে কাজ করার লক্ষ্যে ‘ইউনাইটেড এইড ফর নেশন’ এবং ‘দেশ যুব সংগঠন, সিলেট’-এর মধ্যে সম্ভাব্য অংশীদারিত্ব বিষয়ক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ জুলাই) দুপুরে নগরীর একটি ট্রেনিং সেন্টারের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউনাইটেড এইড ফর নেশন-এর সেক্রেটারি জেনারেল, আন্তর্জাতিক মানবিক কর্মী ও গ্লোবাল ডিপ্লোম্যাট কাজী আব্দুল্লাহ বলেন, বর্তমান বিশ্বের জটিল চ্যালেঞ্জগুলো মোকাবিলায় মানবিক মূল্যবোধ, দক্ষ যুব নেতৃত্ব এবং পারস্পরিক সহযোগিতাই টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি।
তিনি আরও উল্লেখ করেন, শুধু সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ওপর নির্ভর না করে সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমাদের বিশাল যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা সম্ভব।”
এ সময় তিনি মানবিক সহায়তা, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে উভয় সংগঠনকে যৌথভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
দেশ যুব সংগঠন, সিলেট-এর প্রতিষ্ঠাতা সভাপতি, সিলেট জেলার শ্রেষ্ঠ যুব সংগঠক ও বিশিষ্ট অভিনয়শিল্পী মো. কামাল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, সংগঠনের উপদেষ্টা ও জ্যেষ্ঠ সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া।
তরুণ উদ্যোক্তা ও উপস্থাপক হ্যাপি জান্নাত এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক গরিবের ডাক্তার খ্যাত এম. এইচ. হাফিজ-এর যৌথ ও প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তর, সিলেট-এর প্রধান প্রশিক্ষক (মৎস্য) ও জেলা নিবন্ধিত যুব সংগঠনের প্রতিনিধি, জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত সংগঠক মো. নজরুল ইসলাম, হাসন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ, সিলেট-এর সাধারণ সম্পাদক সুলেমান হোসেন চুন্নু, ইউনাইটেড এইড ফর নেশন-এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যান্ড ইয়ুথ কোলাবোরেটর মো. মেহেদী হাসান এবং জেলা নিবন্ধিত যুব সংগঠনের প্রতিনিধি মো. শাহ আলম।
অনুষ্ঠানের সূচনা পর্বে পবিত্র কুরআন মাজিদ থেকে তিলাওয়াত করেন দেশ যুব সংগঠনের সদস্য রুবিনা আক্তার পলি।
আলোচনা সভায় উভয় সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ মানবিক সহায়তা, যুব উন্নয়ন, নেতৃত্ব বিকাশ, দক্ষতা বৃদ্ধি, সামাজিক সচেতনতা তৈরি এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একটি বাস্তবমুখী যৌথ কর্মপরিকল্পনা প্রণয়নের বিষয়ে ইতিবাচক মতবিনিময় করেন।
সভার শেষাংশে ভবিষ্যতে একটি আনুষ্ঠানিক সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে বিভিন্ন জনকল্যাণমূলক ও টেকসই কর্মসূচি মাঠপর্যায়ে বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ২০৫ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর