- স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘সাংস্কৃতিক সপ্তাহ’-এর উদ্বোধন
- রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সংবর্ধনাঅনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ছাতকে বিভিন্ন আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘সাংস্কৃতিক সপ্তাহ’-এর উদ্বোধন
- সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ
- সিলেটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
- সিলেট সিটি ও এসএনভির বর্জ্য ব্যবস্থাপনা কর্মশালা
- সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট পুনরায় চালু হওয়ায় ড. কাজী কামালের কৃতজ্ঞতা
- সিলেট মহানগর যুব জমিয়তের জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- জুন মাসে সিলেটে ২৯টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২৯ জনের
» সিলেটে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার সম্মানে ইউকে এনআরবি সোসাইটির ‘মিট অ্যান্ড গ্রিট’
প্রকাশিত: ০৫. জুলাই. ২০২৬ | রবিবার
নিউজ ডেস্কঃ
বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার সম্মানে সিলেটে ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানের আয়োজন করেছে ইউকে এনআরবি সোসাইটি।
রোববার (৫ জুলাই) দুপুর ২টায় নগরীর জিন্দাবাজারস্থ মেহমান রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।
এসময় উপস্থিত ছিলেন, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা, অতিরিক্ত সচিব বদরুন নাহার, ভারপ্রাপ্ত সিভিল এভিয়েশন সচিব, ইউকে এনআরবি সোসাইটির ডিরেক্টর এম আহমেদ জুনেদ ও মো. জামাল উদ্দিন।
অনুষ্ঠানে প্রবাসীদের সঙ্গে দেশের যোগাযোগ, বিমানসেবা সম্প্রসারণ, পর্যটন শিল্পের উন্নয়ন এবং প্রবাসীদের বিভিন্ন প্রত্যাশা ও সম্ভাবনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সরকারের সমন্বয় আরও জোরদার করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
আলোচনা সভা শেষে মন্ত্রী সহ অতিথিদের সম্মানে মেহমান রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
এ সময় মেহমান রেস্টুরেন্টের পক্ষ থেকে মন্ত্রী আফরোজা খানম রিতাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন চেম্বারের ডিরেক্টর মো. জহির হোসাইন, মেহমান রেস্টুরেন্টের ডিরেক্টর ফেরদৌস আলম, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহেদ আহমদ, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার মিজান আহমদ, সাংবাদিক সাইফুল তাকুলদার, ফটো সাংবাদিক হুমায়ুন কবির লিটন, সাংবাদিক মাজহারুল ইসলাম ডালিমসহ সাংবাদিক, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তাবৃন্দ, ইউকে এনআরবি সোসাইটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত সকল অতিথিকে ধন্যবাদ জানিয়ে আয়োজকরা বলেন, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের উন্নয়ন ও অগ্রগতির বন্ধন আরও সুদৃঢ় করতে ইউকে এনআরবি সোসাইটি ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৫ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


