শিরোনামঃ-

» ১৫নং ওয়ার্ডে মতবিনিময় সভায় বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির, এমপি

প্রকাশিত: ০৪. জুলাই. ২০২৬ | শনিবার


Manual5 Ad Code

জলাবদ্ধতা নিরসন ও বিশুদ্ধ পানির সংকট দূরীকরণে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে

নিউজ ডেস্কঃ
সিলেট মহানগরীর জলাবদ্ধতা নিরসন, প্রাকৃতিক খাল উদ্ধার এবং বিশুদ্ধ পানির সংকট দূরীকরণে একটি দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় যতপুরস্থ এলাকায় মহানগরীর ১৫নং ওয়ার্ড বিএনপি ও নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

Manual1 Ad Code

ওয়ার্ড বিএনপি ও নাগরিক কমিটির মতবিনিময় সভায় বক্তারা নগরীর অবকাঠামোগত নানা সংকট ও তা থেকে উত্তরণের উপায় তুলে ধরেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরীর জলাবদ্ধতা দূর করতে বিস্তারিত পরিকল্পনা নেওয়া হয়েছে।

এর অংশ হিসেবে নগরীর বুক চিরে বয়ে যাওয়া প্রাকৃতিক খালগুলোকে পুনরায় খনন ও সচল করে পানিপ্রবাহ স্বাভাবিক করা হবে।

Manual3 Ad Code

এছাড়া বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি ধরে রাখার জন্য নগরীর উত্তর ও অপেক্ষাকৃত উঁচু এলাকায় নতুন জলাধার বা রিটেনশন পন্ড তৈরি এবং দক্ষিণ সুরমা সহ প্রয়োজনীয় এলাকায় পানি নিষ্কাশনের সুবিধার্থে নতুন কৃত্রিম খাল খননের পরিকল্পনা রয়েছে।

এদিকে মহানগরীর ১৫নং ওয়ার্ড বিএনপি, পাড়া কমিটি, সেন্টার কমিটি ও বিশিষ্ট নাগরিকবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কোতোয়ালী থানা বিএনপির সদস্য সচিব শুয়াইব আহমদ শুয়েবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস সবুর রাসেলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)’র চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিটি কর্পোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা প্রশাসনের প্রশাসক আবুল কাহের শামীম এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী, সিদ্দিকুর রহমান পাপলু, তোফাজ্জাল হোসেন বেলাল, অলিউর রহমান চৌধুরী সুহেল, মালেক বক্স, মতিউর রহমান আফজল, ইফতেখার আহমদ পাভেল, শাহিন আহমদ।

Manual5 Ad Code

উক্ত সভায় এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন, আব্দুল মুকিত চৌধুরী, কাবুল হাজি, একরামুল মজিদ চৌধুরী, নুরুজ্জামান টিপু, ফজলুর রহমান, চন্দন ভৌমিক, ময়ল পুরকাস্থ প্রমুখ।

সভায় বক্তারা নাগরিক সুবিধা নিশ্চিত করতে এবং সিলেটের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১১ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031