শিরোনামঃ-

» আম্বরখানায় এতিমখানা মাদ্রাসায় আবারক আলী ওয়েলফেয়ার ট্রাস্টের খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত: ০৪. জুলাই. ২০২৬ | শনিবার


Manual6 Ad Code
নিউজ ডেস্কঃ
সিলেট নগরীর আম্বরখানাস্থ জামেয়া রিয়াদুল জান্নাহ এতিমখানা মাদ্রাসায় অসহায় ও এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে মরহুম হাজী আবারক আলী মেমোরিয়াল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট।
শনিবার (৪ জুলাই) এতিমখানা ও মাদ্রাসায় খাদ্য সামগ্রী বিতরণ শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
লন্ডনের বিশিষ্ট ব্যবসায়ী কমিউনিটি ব্যক্তিত্ব রেজা আলমের সহযোগিতায় উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী আবারক আলী মেমোরিয়াল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের সিলেটের কো-অর্ডিনেটর জহির চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী নাহিদ আহমেদ, আল আমিন। এসময় এতিমখানা ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব।
এধরনের সামাজিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মাদ্রাসা কর্তৃপক্ষ এ মানবিক উদ্যোগের জন্য হাজী আবারক আলী মেমোরিয়াল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১১০ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31