- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» তপ্ত রোদও থামাতে পারছে না এমপি এমরান আহমদ চৌধুরীকে
প্রকাশিত: ০৪. জুলাই. ২০২৬ | শনিবার
ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করে আর্থিক সহায়তা
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
মাথার উপরে গনগনে সূর্য। নিশ্চল দাঁড়িয়ে আছে প্রকৃতি, এক ফোটাও বাতাস নেই। এমন তীব্র গরমও জনগণের কাছ থেকে দূরে রাখতে পারছে না সিলেট-৬ আসনের এমপি এমরান আহমদ চৌধুরীকে।
অসহনীয় দাবদাহকে উপেক্ষা করে ছুটছেন মানুষের ধারে ধারে। যোগ দিচ্ছেন বিভিন্ন অনুষ্ঠানে, পরিদর্শন করছেন উন্নয়নকাজ- বিতরণ করছেন সরকারি অনুদান।
এসবের ধারাবাহিকতায় শনিবার (৪ জুলাই) বিকালে গোলাপগঞ্জের শরীফগঞ্জ ইউনিয়নে ব্যবসায়ীর আগুনে পোড়া দোকান পরিদর্শন করেন এমপি এমরান আহমদ চৌধুরী।
সম্প্রতি ইউনিয়নের মেহেরপুর বাজারে ৮টি দোকান বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনে পুড়ে যায়। এতে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। শনিবার বিকেল সাড়ে ৫টায় সিলেট-৬ আসনের সংসদ সদস্য ক্ষতিগ্রস্ত এসব দোকান পরিদর্শন করেন।
এসময় ব্যবসায়ী ও দোকান মালিককে আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন তিনি। সেই সহায়তা রবিবার (৫ জুলাই) তাদের হাতে হস্তান্তর করা হবে।
এর আগে দুপুরে তিনি কুশিয়ারা নদীর মুসলিমগঞ্জ বাজারের পাশে নদী ভাঙ্গন এবং মেরামত কাজ পরিদর্শন করেন।
এছাড়া দুপুর ১টায় ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ড বিএনপি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এমপি এমরান আহমদ চৌধুরী।
এসময় তিনি বলেন, কোন প্রতিকূল অবস্থাই জনগণ থেকে আমাকে বিচ্ছিন্ন করে রাখতে পারবে না। বিএনপি সরকারের একটাই মিশন, মানুষের জন্য জীবন বিলিয়ে দাও।
এরপর এমপি এমরান আহমদ চৌধুরী মুসলিমপুর গ্রামে স্পেন প্রবাসী বিএনপি নেতা শুকুর আলীর বাড়িতে ইবতেদায়ী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
পরে বাদ আছর একই ইউনিয়নের কুশিয়ারা নদীর সদাইশার মাজারের ভাঙ্গন পরবর্তী উন্নয়ন কাজ পরিদর্শন করেন এবং পশ্চিম খাটকাই এর নদীভাঙ্গন পরিদর্শন করেন।
এছাড়াও শনিবার (৪ জুলাই) তপ্ত দুপুরে গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের গোয়াসপুর সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের একটি টং দোকানে বসে এমপি এমরান আহমদ চৌধুরী মানুষের নানা সমস্যার কথা শুনেন এবং জনকল্যাণমূলক বিভিন্ন কাগজপত্রে স্বাক্ষর-সুপারিশ করেন।
দিনব্যাপী এসব অনুষ্ঠান এবং কর্মসূচিতে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন চৌধুরী টিপু, গোলাপগঞ্জ পৌরসভা বিএনপির সভাপতি মুশফিকুর রহমান মুহি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, যুগ্ম-সম্পাদক আমিন উদ্দিন আহমদ, উপজেলা বিএনপি নেতা আব্দুল জলিল সাবু, এস এ রিপন, ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুর রহমান কামাল, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী বেলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ১১৮ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর