শিরোনামঃ-

» লোকগানের কিংবদন্তি শিল্পী শফিকুন্নূরের ৮৩তম জন্মবার্ষিকী উদযাপন

প্রকাশিত: ০৩. জুলাই. ২০২৬ | শুক্রবার

Manual1 Ad Code

সিলেটের লোকসংগীত দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও সমাদৃত : সিসিক প্রশাসক

নিউজ ডেস্কঃ

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের ইতিহাস ও ঐতিহ্য লোকসংগীত, বাউল সাধনা এবং সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকারের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত।

এ অঞ্চলের লোকগান ও গীতিকবিতার ঐতিহ্য শুধু বাংলাদেশেই নয়, ভারতের পশ্চিমবঙ্গসহ বাংলা ভাষাভাষী সব মানুষের কাছে সমানভাবে সমাদৃত।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় আলোচনা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে লোকগানের কিংবদন্তি শিল্পী শফিকুন্নূরের ৮৩তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, হাছন রাজা, আরকুম শাহ, শাহ আবদুল করিম, রাধারমণ দত্ত, সৈয়দ শাহনূরসহ সিলেট অঞ্চলের বহু গীতিকবির গান মানুষের কাছে জনপ্রিয় করে তুলতে শিল্পী শফিকুন্নূর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তাঁর কণ্ঠে লোকগান নতুন প্রজন্মের কাছেও গ্রহণযোগ্যতা পেয়েছে। হয়তো তিনি তাঁর প্রাপ্য মূল্যায়ন জীবদ্দশায় পুরোপুরি পাননি, কিন্তু তাঁর শিল্পকর্ম আজও মানুষের হৃদয়ে বেঁচে আছে।

তিনি বলেন, গুণী শিল্পীদের স্মরণ করা এবং তাঁদের অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরা আমাদের সাংস্কৃতিক দায়িত্ব। যারা সংস্কৃতিকে ধারণ করে, তারাই একটি জাতির ইতিহাস ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখে।

সুবর্ণযাত্রার উদ্যোগের প্রশংসা করে সিসিক প্রশাসক বলেন, তরুণ প্রজন্মের এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। তারা গুণীজনদের স্মরণ করছে, তাঁদের জীবন ও কর্ম মানুষের সামনে তুলে ধরছে।

এতে আমাদের লোকসংস্কৃতি আরও সমৃদ্ধ হবে এবং নতুন প্রজন্ম নিজেদের শিকড় সম্পর্কে জানার সুযোগ পাবে।

তিনি এ ধরনের সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী কর্মকাণ্ডে সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

‘সুবর্ণযাত্রা’র আয়োজনে সম্মিলিত নাট্য পরিষদের মহড়াকক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, লোকসংস্কৃতি গবেষক ও প্রাবন্ধিক সুমনকুমার দাশ, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের প্রধান পরিচালক শামসুল বাসিত শেরো এবং শফিকুন্নূর স্মৃতি সংসদের সভাপতি শাহ মো. আলী নূর।

স্বাগত বক্তব্য দেন, সুবর্ণযাত্রার সভাপতি জাফর সাদেক শাকিল। এছাড়া বক্তব্য দেন পাঠশালার পরিচালক ও আবৃত্তিশিল্পী নাজমা পারভীন এবং শিল্পীর পুত্র খালেদ হাসান।

Manual2 Ad Code

অনুষ্ঠান সঞ্চালনা করেন শান্তনা দাশ মৌ ও প্রমি দেব এবং গ্রন্থনা করেন গায়ত্রী রায়।

Manual4 Ad Code

অনুষ্ঠানে বাউল হারুন মিয়া, বাউল সূর্যলাল, শিল্পী শামীম আহমদ, তন্বী দেব ও শীতন বাউলসহ বিভিন্ন শিল্পী লোকসংগীত পরিবেশন করেন।

Manual4 Ad Code

নৃত্য পরিবেশন করেন নৃত্যশৈলী সিলেটের শিল্পীরা।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৮০ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31