শিরোনামঃ-

» সিলেট মহানগর শাহপরান পশ্চিম থানা জামায়াতের রুকন শিক্ষা বৈঠক

প্রকাশিত: ০৩. জুলাই. ২০২৬ | শুক্রবার


Manual8 Ad Code

জামায়াত বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও ইনসাফের বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ : ড. নূরুল ইসলাম বাবুল

নিউজ ডেস্কঃ
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল বলেছেন, জামায়াতে ইসলামী বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও ইনসাফের বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।

Manual1 Ad Code

দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে জামায়াত সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালনের পাশাপাশি রাজপথেও জনগণের স্বার্থে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

এছাড়া মানবিক ও সমাজসেবামুলক কার্যক্রমের মাধ্যমে সর্বদা জনগণের পাশে রয়েছে। আমাদের ভুলে গেলে চলবেনা জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক দল।

Manual1 Ad Code

জামায়াতের রুকনগণকে আমল-আখলাক উন্নয়নে সর্বদা তৎপর থাকতে হবে।

Manual8 Ad Code

রাজনৈতিক ডামাডোলে আদর্শিক মানের বিচ্যুতি ঘটানো যাবে না। আল্লাহর সন্তুষ্টির জন্যে কাজ করে আখিরাতের সফলতা নিশ্চিত করতে হবে।

সর্বোপরি ইসলামী আন্দোলনকে বিজয়ী করতে সর্বোচ্চ ত্যাগের প্রস্তুতি নিতে হবে। বিজয়ের মালিক একমাত্র আল্লাহ।

তিনি শুক্রবার (৩ জুলাই) সিলেট মহানগরীর শাহপরান পশ্চিম থানা জামায়াতের রুকন শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

থানা আমীর মো শাহেদ আলী সভাপতিত্বে ও সেক্রেটারি মো নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষা বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী।

Manual7 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শাহপরান পশ্চিম থানা নায়েবে আমীর মো. আব্দুর রব, সাবেক কাউন্সিলার সোহেল আহমদ রিপন, থানা দায়িত্বশীল আহমদ হোসাইন, এডভোকেট আব্দুল আহাদ সিদ্দিকী, জাবেদ আহমদ, হামিদ বকস মুহিন ও আহমদ আল মাসউদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১০১ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31